কৃষ্ণনগর পৌরসভা কার্যত দেউলিয়া, ছাঁটাই অনিবার্য ছিল , দাবি মহুয়া মৈত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পৌরসভা কার্যত দেউলিয়া হয়ে পড়েছে। ছাঁটাই হওয়া পৌর কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এমনটাই বলেছেন কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র(MP Mahua Moitra)। তিনি বলেন, অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা ছাড়া পৌরসভার আর কোনো উপায় ছিল না।উল্লেখ্য, গত ৩১শে ডিসেম্বর কৃষ্ণনগর পৌর কর্তৃপক্ষ প্রায় ২৫০ জন অস্থায়ী কর্মীর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাঁটাই হওয়া কর্মীরা ১লা জানুয়ারি থেকে তীব্র শীত উপেক্ষা করে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করছেন।

মঙ্গলবার নদিয়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র বলেন, কৃষ্ণনগর পৌরসভাকে(Krishnanagar Municipalty) স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বেতন বাবদ প্রতি মাসে ১.৩৬ কোটি টাকা খরচ করতে হত। এর মধ্যে ২৯১ জন স্থায়ী কর্মীর বেতন বাবদ ২৪.৭৬ লক্ষ টাকা এবং পেনশন বাবদ প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হয়। এছাড়াও, ৭৩০ জন চুক্তিভিত্তিক ও অনুমোদনহীন কর্মীর বেতন বাবদ প্রায় ৭১ লক্ষ টাকা খরচ হচ্ছিল।

এই আর্থিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা ছাড়া পৌরসভার আর কোনো বিকল্প ছিল না। এই সিদ্ধান্তের ফলে পৌরসভা প্রতি মাসে প্রায় ৬৫ লক্ষ টাকা সাশ্রয় করতে পারবে। তিনি আরও ইঙ্গিত দেন যে ছাঁটাই হওয়া অস্থায়ী কর্মীদের পুনর্বহাল করার সম্ভাবনা নেই।ছাঁটাই হওয়া কর্মীদের অনেকেই তৃণমূল সমর্থক এবং দলীয় নেতাদের দ্বারা নিযুক্ত হয়েছিলেন।সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহুয়া মৈত্র বলেন, কৃষ্ণনগর পৌরসভা একটি নির্বাচিত বোর্ড ছিল। যা এখন ভেঙে দিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটিই প্রমাণ করে যে দল বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে দল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য