২০২৫ সালের মার্চে হাওড়া পৌরসভার নির্বাচন, ইঙ্গিত প্রসূনের

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: নির্বাচন না হওয়ার জন্য হাওড়া পৌরসভার ৫০ টি ওয়ার্ডের মানুষের কাছে উন্নয়ন পৌঁছাচ্ছে না । এই নির্বাচন করানো নিয়ে রাজ্য ও রাজ্য পালের মধ্যে জট না কাটার জন্য আটকিয়ে রয়েছে হাওড়া পৌরসভার নির্বাচন। হাওড়াবাসী তাকিয়ে রয়েছে কবে হবে হাওড়া পুরসভার নির্বাচন? সেই নিয়ে ভোটের সম্ভাব্য সময়সূচী জানালেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (MP Prasun Bandopadhay)। হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাসের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের ও সাফাই কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ওলাবিবিতলা (Ola Bibitala)এলাকায়।

এই অনুষ্ঠান দীর্ঘ ১০ বছর ধরে করে আসছেন কাউন্সিলর নিজ উদ্যোগে। আর সেই অনুষ্ঠানে রবিবার দুপুরে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , আগামী ২০২৫ সালে মার্চ মাসের দিকে নির্বাচন হবে। রাজ্যপালকে সরিয়ে দেওয়া উচিত। ৬ থেকে ৭ বছর নির্বাচন হয়নি। কাউন্সিলররা না থাকলে উন্নতি হবে না । সাংসদ হিসেবে আবেদন করেছিলেন রাজ্যপালকে ।রাজ্যপাল পাত্তাই দেয়নি । সাংসদের দাবি,এবারে লড়াই করে ভোট করাবেন।

দরকার পড়লে ভারত সরকারের কাছে বা রাষ্ট্রপতির কাছে যাবেন। রাজ্যপাল পার্টির হয়ে কাজ করছেন। ২০২৪-এ না হলেও ২০২৫ এর মার্চ মাসের দিকে হতে পারে হাওড়া কর্পোরেশনের নির্বাচন। এমনটাই জানালেন এই অনুষ্ঠানে এসে। এখন দেখার আদৌও হাওড়া পৌরসভার নির্বাচন কবে হবে ? নাকি এইভাবে বছরের পর বছর কেটে যাবে ? এই প্রশ্ন এখন হাওড়া বাসির।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য