মাড়গ্রামে নিহত তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস সাংসদ শতাব্দীর

কথা বলেন মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও উত্তপ্ত মাড়গ্রাম। বোমা হামলায় মৃত্যু হয়েছিল ২ জনের। গুরুতর আহত ১ জন। সেই নিহত কর্মীদের বাড়িতে গেলেন বীরভূমের সাংসদ (MP) শতাব্দী রায়। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। দেন পাশে থাকার আশ্বাস।

উল্লেখ্য, বোমা হামলায় মৃত্যু হয় মাড়গ্রাম- ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ ও তাঁর বন্ধু নিউটন শেখের। গুরুতর জখম হন সুজাউদ্দিন। তাঁরা তিনজনেই তৃণমূল কর্মী। অভিযোগ, বোমাবাজির পরে তাঁদের ভারী বস্তু দিয়ে মারা হয়। গত শনিবারের এই ঘটনার পরে এসএসকেএমে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নিউটনের। এসএসকেএমে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় লাল্টুর।

অভিযোগ করা হয় স্থানীয় কংগ্রেস নেতা সুজাউদ্দিন এবং তাঁর ছেলে শেখ বাপি ও শেখ লাকির বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করে ওই তিনজনকে। গত ১০ ফেব্রুয়ারি অভিযুক্তদের বাড়িতে থাকা  একটি লেবু গাছের তলা থেকে পুলিশ উদ্ধার করেছে ৩ ব্যাগ তাজা বোমা। উদ্ধার হওয়া বোমার সংখ্যা প্রায় ১২ থেকে ১৫টি। কংগ্রেস নেতার দাবি, কী করে বাড়িতে বোমা- তা তিনি জানেন না। আবার অনেকের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়িতে বোমা মজুত করেছিল কংগ্রেস।

এরপরে, সোমবার নিহতদের বাড়ি যান সাংসদ। বেশ কিছুক্ষণ কথা বলেন মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে। এদিন ‘অনুব্রত মণ্ডল- কাজল শেখ’ ইস্যুতেও মুখ খোলেন সাংসদ। বলেন, কাজলের সঙ্গে তিনি কথা বলবেন এই বিষয়ে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের