মুম্বাইয়ের মহিলা পুলিশকে অশ্লীল ছবি পাঠানোর অপরাধে গ্রেপ্তার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,খয়রাশোল: মুম্বইয়ের মহিলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্বরে অশ্লীল ছবি ও ভিডিও পাঠানোর অভিযোগে খয়রাশোল এলাকা থেকে ধৃত- ১ যুবক।মোবাইল ফোন এখন সবার ক্ষেত্রে একপ্রকার খুবই জরুরি হয়ে উঠেছে। তবে আধুনিকতার ছোঁয়ায় এনড্রয়েড ফোনের ব্যবহার সর্বাধিক হারে বেড়েছে।এনিয়ে অনেকক্ষেত্রে যেমন সুবিধা হয়েছে অপরদিকে তেমনি আবার অসুবিধাও রয়ে গেছে।দূরভাষে কথোপকথন বা বার্তালাপ ছাড়াও কেউ শিক্ষনীয় বিষয়ে ব্যবহার করে,তো কেউ আবার অশ্লীল ভিডিও বা ছবির ব্যবহার করে বিপথগামী হয়ে পড়ে।

সেইরকম এক যুবক অশ্লীল ভিডিও ছবি ব্যবহার করে এবং অন্যের মোবাইলে ফরোয়ার্ড করার দায়ে আইনের বেড়াজালে বন্দী হলেন। জানা গেছে,বীরভূমের খয়রাশোল থানার(Khayrasol P.S.) পুরশুণ্ডা গ্রামের বাসিন্দা ২০ বছরের যুবক শ্রীকান্ত রুইদাসকে সোমবার রাতে খয়রাশোল পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে মুম্বই পুলিশ।অভিযোগ যে,মুম্বই মহিলা পুলিশ কন্ট্রোল রুমের(Control Room) ফোন নম্বরে বারবার অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও পাঠিয়েছিল ধৃত ঐ যুবক। যার প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ(Mumbai Police)।

ঐ যুবকের মোবাইলের লোকেশন(Location) ট্রেস করে তাঁর বাড়ি থেকে খয়রাশোল থানা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। আসামিকে খুব সহজেই ধরে ফেলায় খয়রাসোল থানা পুলিশের প্রশংসা করেন মুম্বাই পুলিশ।মঙ্গলবার ধৃতকে দুবরাজপুর আদালতে (Dubrajpur Court)পেশ করা হলে বিচারক ট্রানজিট রিমাণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর মুম্বই এর মেট্রোপলিটন আদালতে তোলার নির্দেশও দেন।ইতিমধ্যেই তাঁর বিরূদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ বলে জানান দুবরাজপুর আদালতের সহকারী সরকারী আইনজীবী রামশান্তনু নায়ক।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ