স্কুলের সামনে খুন, পুলিশকর্মী কোপালেন স্ত্রীকে

অভিযুক্ত নিজেই পুলিশ কর্মী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ঘটল খুনের (MURDER) ঘটনা। স্কুলের সামনেই নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। অভিযুক্ত নিজেই পুলিশ কর্মী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত।

জানা গিয়েছে, মেয়েকে স্কুলে দিতে এসেছিলেন মা। আর স্কুলের সামনেই মেয়ের মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বাবা। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকে অদূরেই রয়েছে কাঁথি এসডিপিও অফিস। অভিযুক্তের নাম বাপ্পাদিত্য রায়। তিনি মারিশদা থানায় কর্মরত।

পুলিশ সূত্রে খবর, দাম্পত্যে অশান্তির জেরেই ঘটেছে এই খুনের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়ের পরীক্ষার জন্য মেয়েকে স্কুলে ছাড়তে এসেছিলেন মা। স্কুলের বাইরে বসে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন মা। তখনই স্বামী এবং স্ত্রীর (মেয়ের বাবা ও মা) বচসা বেধেছিল। এরপরেই হঠাৎ করে ছুরি বের করে স্ত্রীকে কোপায় স্বামী। প্রাণরক্ষা করতে স্ত্রী ঢুকে পড়েন এসডিপিও বাংলো চত্ত্বরে। সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান জখম মহিলা। দেখা যায়, তাঁর বুকে ও পেটে জখম।

এসডিপিও দফতর সূত্রে খবর, এরপরে ওই মহিলাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা। আটক করা হয় অভিযুক্তকে। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, ওই মহিলার মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। তারপরে দীর্ঘদিন আলাদা থাকতেন স্বামী ও স্ত্রী। তবে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বচসা বাধত তাঁদের। আরও জানা গিয়েছে, বিবাদের মীমাংসার জন্য একাধিকবার বিভিন্ন ওয়ার্ডে বৈঠক হয়েছিল। তবে তার রেশ থেকে গিয়েছিল। যার জেরেই এই সমস্যা। উল্লেখ্য, দু’জনের বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল কাঁথি মহকুমা আদালতে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের