হাওড়ায় কুপিয়ে খুন ঝাড়খণ্ডের রাজমিস্ত্রিকে, তদন্তে পুলিশ

ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। হাওড়ার বেলিলিয়াস লেনে এই ঘটনা ঘটেছে। রবিবার সকালে উদ্ধার হয় দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। হাওড়ার বেলিলিয়াস লেনে এই ঘটনা ঘটেছে। রবিবার সকালে এমন ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম বাবলু সিং। আদতে ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা তিনি। বাবলু সিং পেশায় রাজমিস্ত্রি। হাওড়ায় দুই বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন ওই ব্যক্তি। রবিবার সকালে হাওড়ার বেলিলিয়াস লেনের একটি ঘর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। সকালে ঘটনা জানাজানি হতে পুল্কিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, গত রাতে বাবলুর দুই বন্ধু বাবলুর সঙ্গে ছিল না। গত একবছরের বেশি সময় ধরে বাবলু হাওড়ায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি তাঁর ঝাড়খন্ডের গিরিডির বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে কয়েকদিন আগেই হাওরায় আসেন তিনি। এরপর রবিবার সকালে তাঁর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে স্থনীয়দের সঙ্গে কথা বলেন হাওড়া থানার পুলিশ। কী কারণে খুন করা হল ওই রাজমিস্ত্রিকে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত প্রক্রিয়া শেষ হলে গোট বিষয়টি স্পষ্ট হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে খুনের বিষয়ে আরও জানা যাবে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য