বৌদিকে প্রেমের প্রস্তাব, ‘না’ শুনেই খুন

অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবকের পছন্দ ছিল তাঁর বৌদিকে। প্রেমের প্রস্তাবও দিয়েছিল মহিলাকে। তবে শুনতে হয়েছিল ‘না’। অভিযোগ, এরপরেই মহিলাকে খুন (MURDER) করে যুবক। ঝাড়গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

গত ১৮ এপ্রিল সাকরাইল থানার লাউদহ গ্রামের মঙ্গলবাঁধ খালের পাশ থেকে উদ্ধার করা হয় মৃতা পূর্ণিমা মাণ্ডির দেহ। স্থানীয় সূত্রে খবর, তিনি ছাগল চরাতে গিয়েছিলেন। সকাল ৮টা নাগাদ একটি গাছের নিচে তাঁর দেহ ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় তাঁর পরিবারে। পরিবারের সদস্যরা দেহ উদ্ধার করে আনেন। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।

জানা গিয়েছে, গত ২১ তারিখ পূর্ণিমার স্বামী রঞ্জিত মাণ্ডি নামে একজনের বিরুদ্ধে সাকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরের দিন তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছে। ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তার ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। থানা সূত্রে খবর, ধৃতকে জেরা করে সেই অস্ত্র উদ্ধার হয়েছে, যা দিয়ে হয়েছিল নৃশংস হত্যা।  

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও