স্বামীকে খুন করে হার্ট অ্যাটাকের দাবি! ধৃত স্ত্রী ও প্রেমিক

বিবাহবহির্ভূত সম্পর্ককে মান্যতা দিতেই স্বামীকে খুন! ক্ষীরপাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহবহির্ভূত সম্পর্ককে মান্যতা দিতেই স্বামীকে খুন! ক্ষীরপাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার বাসিন্দা তপন ঘোষ। আচমকাই তাঁর স্ত্রী রূপালি দাবি করেন তাঁর স্বামী রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তড়িঘড়ি এলাকাবাসীদের ডেকে স্বামীর সৎকারের কাজ করতে যান। তখনই মৃত তপন ঘোষের ভাই মহাদেব ঘোষ বাধা দেন। দাদার গলায় ফাঁসের চিহ্ন দেখতে পান আর তখনই দাবি করেন ঘটনার তদন্তের।

শ্মশানে নিয়ে যাওয়ার পথেই ভাই মহাদেব ঘোষ পুলিশে খবর দেন। যার ভিত্তিতে মৃত তপন ঘোষের স্ত্রী রূপালি ও তাঁর প্রেমিক শান্তনু পালকে প্রথমে আটক তারপরে গ্রেফতার করে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মহাদেব ঘোষ জানিয়েছেন, ‘রবিবার বাড়িতে দাদা-বৌদি ও ছোট ভাইঝি ছিল। দাদার মৃত্যুর খবর শুনে কলকাতা থেকে এখানে এসেছিলাম। শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি তখন শেষ মুহূর্তে। সে সময় দাদার গলায় একটি ফাঁসের দাগ দেখতে পাই। ছোট ভাইঝিকে জিজ্ঞাসা করে জানতে পারি যে, রাতে বৌদির কাছে একটি লোক এসেছিল। গলায় ফাঁস দিয়ে দাদাকে খুন করেছে সে। এরপর ভাইঝিকে মিথ্যে কথা বলতে বলেছিল বৌদি।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহাদেবের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত তপনের স্ত্রী রূপালির বিষয়ে এলাকাবাসীরা জানিয়েছেন, ‘এক নাবালক ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার তপন-রূপালির। তবে একাধিক পরকীয়া সম্পর্ক নিয়ে রূপালির সঙ্গে তপনের প্রায়শই অশান্তি হত।’ এই বিষয়ে রূপালির দেওর জানিয়েছেন, ‘অনেকদিন ধরে পরকীয়া চলছে বৌদির। এ নিয়ে বাধা দিতে গেলে লাভ হয়নি। দাদা নিরীহ মানুষ হওয়ায় বুঝিয়ে সুজিয়ে বিষয়টি সামাল দিতে চেয়েছিল। দাদাকে খুনের জন্য বৌদির ফাঁসি চাই।’

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, পুজো দিলেন শুভেন্দু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে