শরীরে ধারাল অস্ত্রের কোপ, হাওড়া ব্রিজের কাছে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া ব্রিজ সংলগ্ন সবজি বাজারে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। গতকাল, বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায় বলে সূত্রের খবর। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশ, এসিপি নর্থ ও ডিসিপি নর্থ। মৃৃতদেহ উদ্ধার করে পুলিশ। যদিও এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের শরীরে একধিক ক্ষত চিহ্ন রয়েছে। অনুমান করা হচ্ছে, কেউ তাঁকে মারধর করার পর ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছিল। তারপরেই মৃতদেহ বাজারে ফেলে চম্পট দেয়। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

সম্প্রতি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় পাল। হাওড়ার মালিপাঁচঘড়া থানার লালবিহারী বোস লেনে তাঁর আদি বাড়ি। বর্তমানে হাওড়ার লিলুয়া থানার কোনাবাজার এলাকায় থাকেন। পুলিশ সূত্রে খবর, প্রায় ১৮ বছর আগে শহরের রথতলা পদ্মপুকুরের বাসিন্দা শিবানী দাসের সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়েছিল। বিয়ের কিছু দিন পর থেকে শ্বশুরবাড়িতে শিবানীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। ছ’মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন শিবানীকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাপেরবাড়িতে ফিরে গিয়েও স্বামীর হাত থেকে প্রাণে বাঁচলেন না শিবানী।

নতুন ভোটারদের জন্য বড় আপডেট, অনলাইন Form 6-এ বদল আনল নির্বাচন কমিশন

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মার, কাঠগড়ায় ফিরদৌসির অনুগামীরা

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন, পড়শির বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?

৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা