ভুবনেশ্বরে পরিযায়ী শ্রমিকদের উপর দুষ্কৃতীদের হামলা,হাসপাতালে চিকিৎসাধীন

Share:

নিজস্ব প্রতিনিধি,ভগবানগোলা: ওড়িশার ভুবনেশ্বরে কাজে গিয়ে ফের দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের আটজন পরিযায়ী শ্রমিক। গত ২৪শে আগস্ট ভগবানগোলা(Bhagobangola), লালগোলা ও ফারাক্কা থেকে জনশতাবদি এক্সপ্রেসে ভুবনেশ্বর(Bhubeneswar) যান শ্রমিকরা। কাজের জায়গায় যোগ দেওয়ার পরদিনই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।শ্রমিকদের মধ্যে রয়েছেন ফারাক্কার তিনজন, লালগোলা ব্লকের তিনজন, ভগবানগোলা ২ নম্বর ব্লকের একজন এবং ভগবানগোলা ১ নম্বর ব্লকের একজন। হামলার পর আহত অবস্থায় তাঁদের ভুবনেশ্বরের এমস হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্তদের মধ্যে আব্দুল আলীম নামে কাশিপুরের এক শ্রমিক বাড়ি ফিরে বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনিই পুরো ঘটনার বর্ণনা দেন। তাঁর কথায়, তাঁকে বাদ দিয়ে বাকি সাতজন এখনও ভুবনেশ্বরের এমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে নসিপুর গ্রামের এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বাংলার শ্রমিকরা বারবার ওড়িশায় আক্রান্ত হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন। বাঙালী পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনা ঘটছে। কোথাও পুলিশের হাতে হেনস্থা হতে হচ্ছে। কোথাও আবার বাংলা বলার জন্য বিতাড়িত হতে হচ্ছে।  হামলা বা হয়রানির ঘটনা তো ঘটছেই।

এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, উড়িষ্যার কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রীর এই বিষয় নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা উচিত। মুর্শিদাবাদ জেলার জেলাশাসকের(DM) উচিত ঘটনা ঘটেছে সেই জেলার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের ঘটনা না হয় সে ব্যাপারে কথা বলা। আহত শ্রমিকদের পাশে থাকা দরকার। অধীর বাবু দাবি করেন তিনি দিল্লিতে থাকাকালীন নিজে ভদ্রকে এরকম একটি ঘটনার খবর পেয়ে টেলিফোনে যোগাযোগ করে সেখানকার পুলিশের সাথে সুতির শ্রমিকদের উদ্ধার করে নিয়ে এসেছিলেন।

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ