দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

নিজস্ব প্রতিনিধি, জঙ্গিপুর:মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে বুধবার সন্ধ্যায় নামল সাঁজোয়া গাড়ি। রাতভর চলবে টহল। নজিরবিহীন নিরাপত্তা বলয় মুর্শিদাবাদ জেলা জুড়ে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রঘুনাথগঞ্জে কাঁটাতারহীন এলাকায় বুধবার সন্ধ্যা থেকে নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) ২২ টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন। তার আগের রাতে নজিরবিহীন নিরাপত্তা রঘুনাথগঞ্জের লালখান্ডিয়ার ঘোষপাড়া এলাকায়। মূলত মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থেকে রঘুনাথগঞ্জ সহ ফারাক্কা(Farakka) অবধি সীমান্তবর্তী এলাকা। নদীর ধারে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে বৃহস্পতিবার অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্ভয় ভোট দিতে পারে তার জন্যই বুধবার সন্ধ্যে থেকে শুরু হয়েছে বিশেষ নজরদারি।

রঘুনাথগঞ্জে রাত থেকে নিরাপত্তা বাড়ায় খুশি সেখানকার মানুষজন। বিপুল সম্পর্ক কেন্দ্রীয় বাহিনী অত্যাধুনিক সরঞ্জাম শক্তিশালী সাঁজোয়া গাড়ি গোটা এলাকা ঘিরে নিয়েছে। এই সাঁজোয়া গাড়ি দেখতে প্রচুর মানুষ ভিড় জমান বাইরে। মোবাইল ফোনে সেই ছবি তোলে।সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যেভাবে কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় বুধবার সন্ধ্যে থেকে রাস্তায় নেমে পড়েছে তাতে ভরসা পাচ্ছেন সাধারণ ভোটাররা। এদিকে মুর্শিদাবাদ জেলায় ২২ টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫০ লক্ষ ২৬ হাজার ২১৩ জন।

মোট ১৩২ কোম্পানি সিএপিএফ ও জঙ্গিপুর পুলিশের ৭২ কোম্পানি সিএপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ভোটের দিন বুথের জন্য ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ৭৬ কোম্পানি জওয়ান থাকবে জঙ্গিপুর পুলিশ জেলায়। মুর্শিদাবাদ জেলাতে এখনো পর্যন্ত ৭০ টি আগ্নেয়াস্ত্র, ৪৬০ টি কার্তুজ, ১৪১ টি তাজা বোমা, ৫টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলাতে ৩৬ টি আগ্নেয়াস্ত্র ,৭০ টি কার্তুজ, ৯৮০ টি তাজা বোমা উদ্ধার হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ