বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Share:

নিজস্ব প্রতিনিধি ,বড়ঞা: মুর্শিদাবাদের বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’কে ঘিরে শুক্রবার উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, যাত্রাপথে জালিবাগান এলাকায় তাদের রথ পুলিশ আটকে দেয়। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা হয়।বিজেপি সূত্রে জানা যায়, শুক্রবার বড়ঞার আন্দি(Andi) এলাকা থেকে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ শুরু হয়। সুসজ্জিত রথ, একাধিক ট্যাবলো ও গাড়ি নিয়ে এই যাত্রায় অংশ নেন দলের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা স্তরের একাধিক বিজেপি নেতা।

পরিবর্তন সংকল্প যাত্রা জালিবাগান(Jalibagan) এলাকায় পৌঁছালে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অভিযোগ, কান্দি মহকুমা পুলিশ আধিকারিক ও বড়ঞা থানার আধিকারিকদের নেতৃত্বে পুলিশ রথের গতি রোধ করে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে দীর্ঘক্ষণ বচসা চলে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রথটিকে নিজেদের ঘেরাটোপের মধ্যে রেখে এগিয়ে যেতে দেয় বলে জানা গেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এই বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাকে ঘিরে যাতে কোথাও কোন অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে মিছিলের সঙ্গে।মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের নির্দিষ্ট পরিবর্তন সংকল্প যাত্রার রুট আগেই পুলিশকে জমা দেওয়া হয়। কিন্তু তারপরেও ইচ্ছাকৃতভাবে যাতে এই পরিবর্তন সংকল্প যাত্রা বিলম্ব হয় তার জন্য আটকে দেওয়া হয়। সময় নষ্ট করা হয়। দীর্ঘ বচসার পর তারপর মিছিল করার অনুমতি দেয় পুলিশ।

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর