মুর্শিদাবাদে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জমি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা গুলি চালায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে। ঘটনায় আহত ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College Hospital) নিয়ে যাওয়া হলে বুধবার সকালে তাকে স্থানান্তরিত করা হ’ল কলকাতার হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদে খড়গ্রাম থানার রতনপুর(Ratanpur) এলাকার ঘটনা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কিছু দিন আগে থেকে ওই এলাকার জনা কয়েক বিজেপি দলের কর্মী দলে যোগদানের জন্য তাকে চাপ দিতে থাকে, সফিক সেখ নামে ওই তৃণমূল কর্মীকে। তাদের নির্দেশ অনুসারে বিজেপিতে যোগদান না করায় গতকাল সন্ধ্যায় অতর্কিতে ওই তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় দুষ্কৃতিরা বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খড়গ্রাম থানার(Khargram P.S.) রতনপুর এলাকায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত ব্যক্তির পরিবারের তরফ থেকে। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনা সত্যতা যাচাই করছে পুলিশ। কে বা কারা এই ঘটনায় যুক্ত তাদের সন্ধানে শুধু হয়েছে তদন্ত।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর