ছাগল জন্ম দিল ‘মানুষের মতো’ দেখতে অদ্ভুত বাচ্চা, অলৌকিক না কি বিজ্ঞান?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতি কি কখনও নিজেই আমাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়? অলৌকিক মনে হলেও, বিজ্ঞানের আলোয় তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়! মুর্শিদাবাদের এক গ্রামে ঘটে যাওয়া এমনই এক বিস্ময়কর ঘটনা এখন আলোচনার কেন্দ্রে।

মুর্শিদাবাদ জেলার হরিহরিপাড়া ব্লকের চোয়া পাঠানপাড়া এলাকায় সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যা দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে মোজাফ্ফর নামে এক ব্যক্তির পালিত একটি ছাগল একসঙ্গে দুটি বাচ্চার জন্ম দেয়। কিন্তু জন্মের পরই দেখা যায়, সদ্যজাত বাচ্চাদুটি স্বাভাবিক ছাগলের মতো নয়। তাদের অদ্ভুতভাবে মানুষের মতো দেখতে। শরীরে লোম প্রায় নেই, আর আকৃতিও স্বাভাবিকের তুলনায় বেশ বড়।

আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে ভরতপুর ২ ব্লকের সাফল্য, নতুন আশ্রয়ে স্বস্তি হাজারো পরিবারের

এই অস্বাভাবিক দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। মোজাফ্ফরের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন কৌতূহলী মানুষজন। কেউ অবাক হচ্ছেন, কেউ আবার ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদুটির মৃত্যু হয়, যা পরিস্থিতিকে আরও শোকাবহ করে তোলে।

ঘটনার খবর পেয়ে পশু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের প্রাথমিক মত অনুযায়ী, এটি কোনও অলৌকিক ঘটনা নয়, বরং একটি বিরল জন্মগত ত্রুটি। চিকিৎসকদের ভাষায়, এমন অবস্থাকে ‘সাইক্লোপিয়া’ বা জিনগত মিউটেশনের ফল বলা হয়। ভ্রূণ গঠনের সময় কোষের স্বাভাবিক বিভাজনে সমস্যা হলে বা প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি থাকলে, পশুর অঙ্গপ্রত্যঙ্গ বিকৃতভাবে গড়ে উঠতে পারে। সেই কারণেই অনেক সময় মানুষের আদলের মতো মুখ বা অস্বাভাবিক শারীরিক গঠন দেখা যায়। যদিও চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা সামনে এসেছে, তবুও ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনার শেষ নেই। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা সামাজিক রীতিনীতি মেনে মৃত বাচ্চাদুটিকে কবর দেন। 

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!