মুর্শিদাবাদে ১ হাজারের বেশি সোশ্যাল ফেক অ্যাকাউন্ট ব্লক করে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ: নববর্ষের দিন মুর্শিদাবাদে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরে এলেও কাটেনি আতঙ্ক। মুর্শিদাবাদ জেলায় একাধিক ফেক সোশ্যাল মিডিয়া একাউন্ট (Fake Social Account)খোলা হয়েছিল। পুলিশ সেগুলো চিহ্নিত করে একে একে বন্ধ করে দিয়েছে এবং ব্লক করে দেওয়া হয়েছে। কয়েক হাজার ফেক অ্যাকাউন্ট থেকে গুজব ছড়িয়ে যুব সমাজকে উত্তেজিত করে এই দাঙ্গা ও হামলার ঘটনা চালানো হয়েছে চার দিন ধরে।যারা এই ফেক অ্যাকাউন্টগুলি খুলে ছিল তাদের ধরপাকড় শুরু হয়েছে। এদিকে পুলিশের তদন্ত শুরু হয়েছে জোর কদমে। কেন সাজুর মোড়কে(Sajur Crossing) টার্গেট করেছিল হামলা কারীরা?

কেন বেতবোনা ,জাফনাবাদের মত গ্রামগুলোকে টার্গেট করা হয়েছিল? এর উত্তর খুঁজছে পুলিশ। গোয়েন্দারা তদন্তে জানতে পেরেছে মুর্শিদাবাদের সাজুর মোড় হামলাকারীরা এই কারণেই অবরুদ্ধ করে রেখেছিল যাতে পুলিশ ধুলিয়ান(Dhulian) পৌঁছতে না পারে। ট্রেন পথ আটকে রাখা হয়েছিল এ কারণেই যাতে পুলিশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে। ছোট ছোট ছেলেদের হাতে পাথর দিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে লক্ষ্য করে ছোড়ার জন্য।

বিনিময়ে তাদের হাতে গুঁজে দেওয়া হয়েছিল টাকা। শুধু তাই নয় মুর্শিদাবাদের যে গ্রামগুলিতে পরিযায়ী শ্রমিকের বাস সেই বাড়িগুলোকে বিশেষ করে টার্গেট করেছিল হামলাকারীরা। কারণ ওইসব বাড়িতে পুরুষ শূন্য ছিল।পাকা বাড়িগুলিকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। লুটপাট করা হয়েছিল। যা দেখে পুলিশের স্পষ্ট ধারণা পেশাদার দুষ্কৃতীরা এই লুটপাট চালিয়েছে। যেসব এলাকাগুলোতে লুটপাট করা হয়েছে সেখান থেকে ৪ কিলোমিটার এর মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত।

ফলে বহিরাগতদের সেখানে প্রবেশ করে আক্রমণ করার বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা। বাড়িগুলিতে পরপর ঢুকে লুট করার পর রান্নার গ্যাসের সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেওয়া থেকে পুলিশের স্পষ্ট অনুমান হামলাকারীরা খুব পরিকল্পনা মাফিক এই লুটপাট চালিয়েছে। প্রথমে ভয় দেখিয়ে বাড়ির মহিলা ও শিশুদের বাড়িছাড়া করে তারপর এই লুটপাট চালানো হয়েছে ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে