সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পুলিশ। সবজির ব্যাগের আড়ালে ওই মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ প্রায় ১ কেজি ১৫ গ্রাম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালায়। সেই সময় সন্দেহজনকভাবে চলাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর সঙ্গে থাকা সবজির ব্যাগ পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ১ কেজি ১৫ গ্রাম। বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। মাদকটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুনঃআজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সামশেরগঞ্জ ও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় মাদক পাচারের নেটওয়ার্ক রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইন বাজেয়াপ্ত করে ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে। 

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর