৩৫ টাকার লটারিতেই বদলে গেল মুর্শিদাবাদের চা বিক্রেতার জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের আয়রা মোড়ে প্রতিদিনের মতোই সেদিনও সকাল শুরু করেছিলেন সুশান্ত দাস। ছোট্ট একটি চায়ের দোকান চালিয়েই সংসার চালান তিনি। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই সন্তান। পরিবারের মুখে হাসি ফোটাতে দিনভর পরিশ্রম আর লড়াইই ছিল তাঁর নিত্যসঙ্গী। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত মোড়ে একটি লটারির টিকিটই তাঁর জীবন পুরোপুরি বদলে দিল।

আয়রা মোড়েই একটি লটারির টিকিট কিনেছিলেন সুশান্ত। টিকিটটির দাম ছিল মাত্র ৩৫ টাকা। দিনের কাজের ফাঁকে যখন তিনি লটারির ফলাফল মিলিয়ে দেখছিলেন, তখনই অবাক হয়ে যান। নিজের টিকিটের নম্বরের সঙ্গে ফলাফল মেলাতেই দেখেন, প্রথম পুরস্কার হিসেবে তিনি জিতেছেন এক কোটি টাকা। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করেন সুশান্তের বাড়িতে। দীর্ঘদিনের অভাব-অনটনের সংসারে যেন হঠাৎ করেই সুখের হাওয়া বইতে শুরু করেছে।

আরও পড়ুন: খোদ বিএলও-র নামই বাদ ভোটার তালিকা থেকে, চাঞ্চল্য মালদায়

রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া এই চা বিক্রেতাকে নিয়ে এখন গোটা নবগ্রাম জুড়ে আলোচনা চলছে। পুরস্কারের খবর পাওয়ার পর সুশান্ত দাস সকালে নবগ্রাম থানায় গিয়ে বিষয়টি জানিয়ে আসেন। তিনি জানান, এই টাকা পেলে ভবিষ্যতে একটি ভালো বাড়ি তৈরি করতে চান এবং পরিবারের জন্য কিছু সঞ্চয়ও করবেন। সুশান্ত দাস বলেন, “অনেক দিন ধরেই আশা ছিল একদিন লটারিতে বড় পুরস্কার পাব। সেই আশাতেই মাঝে মাঝে লটারির টিকিট কিনতাম।”

পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে তিনি আরও বলেন, “আজ যখন দোকানে চা বিক্রি করছিলাম, তখনই জানতে পারি আমার টিকিটে প্রথম পুরস্কার উঠেছে। খুবই আনন্দ লাগছে। সমস্ত নিয়ম মেনে এই টাকা গ্রহণ করব এবং ভবিষ্যতের জন্য তা সংরক্ষণ করে রাখব।”

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার