হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক। সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল উত্তর ২৪ পরগনার বনগাঁ। জয়পুর দু’নম্বর ওয়ার্ডের বাসিন্দা বশিরউদ্দিন মোল্লা এক অসুস্থ হিন্দু মহিলার পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিলেন।

জানা গিয়েছে, এলাকার এক হিন্দু মহিলা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল তাঁর। পরিবারের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছিল। সেই সময়েই খবর পান বশিরউদ্দিন মোল্লা। খবর পাওয়া মাত্রই দেরি না করে তিনি হাসপাতালে ছুটে যান এবং স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁর এই উদ্যোগে বাঁচে ওই মহিলার প্রাণ। এই ঘটনাকে ঘিরে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে,  ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে এভাবেই মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। বশিরউদ্দিন মোল্লার এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করল সম্প্রীতি এখনও সমাজের ভিতরে গভীরভাবে বেঁচে আছে। শুধু প্রয়োজন সঠিক সময়ে সঠিক মানুষের উদ্যোগ।

চিকিৎসকরা জানাচ্ছেন, বহু মানুষের ধারণা আছে রক্তদান করলে নাকি শরীর দুর্বল হয়ে যায়৷ কিন্তু, সেই ধারণা ভুল৷ রক্তদান করা শুধুমাত্র অন্যের জন্য নয়, নিজের শরীরের জন্যও উপকারী৷ গবেষণা অনুযায়ী, মানুষের শরীরে প্রতিনিয়ত রক্তকণিকা তৈরি হচ্ছে ৷ আবার একটা নির্দিষ্ট সময়ের পরে সেই রক্তকণিকার আয়ু শেষও হয়ে যায় ৷ আবার নতুন রক্তকণিকা সেই জায়গা নিয়ে নেয়৷ কোনও ব্যক্তি যদি রক্তদান করেন, তাহলে তাঁর শরীরে নতুন করে রক্তকণিকা তৈরি হওয়ার ক্ষমতা বেড়ে যায়৷ শরীরের অস্থিমজ্জা সক্রিয় হয়, রক্তের প্রবাহ ভালো হয়৷ এর ফলে একদিকে যেমন শরীর চনমনে থাকবে, তেমনই উচ্চ রক্তচাপ, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমবে৷ সেই সঙ্গে মুমূর্ষু রোগীর প্রাণও রক্ষা পাবে৷

 

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…