শিক্ষিকার পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইস্কুলের শিক্ষিকা ছিলেন খুকুমনি। আইলাকান্দি এলাকায় একটি ফ্ল্যাট কিনে একাই থাকতেন শিক্ষিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরে শিক্ষিকার দেখা মিলছিল না। এলাকাবাসীরা ভেবেছিলেন, কোথাও হয়ত ঘুরতে গিয়েছেন ওই শিক্ষিকা। অবশেষে উদ্ধার হল তাঁর পচাগলা দেহ (DEAD BODY)। ওই শিক্ষিকার নাম খুকুমনি হেমব্রম। বয়স ৪৬। বাঁকুড়া জেলার এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আইলাকান্দি এলাকায়। দীর্ঘদিন ধরে শিক্ষিকার দেখা পাওয়া যাচ্ছিল না। এদিকে, গত ২ দিন ধরে এলাকায় ছড়িয়ে পড়েছিল পচাগলা গন্ধ। স্থানীয়রা সেই গন্ধের উৎস সন্ধান করতে গিয়ে বুঝতে পারেন ওই শিক্ষিকা যেই ফ্ল্যাটে থাকতেন, সেখান থেকে বেরোচ্ছে এই গন্ধ। সন্দেহ হয়েছিল এলাকাবাসীদের। স্থানীয়রা খবর দিয়েছিল বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। উদ্ধার করা হয় ওই শিক্ষিকার পচা ও গলা দেহ। জানা গিয়েছে, দেহ উদ্ধার হয়েছে মেঝে থেকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইস্কুলের শিক্ষিকা ছিলেন খুকুমনি। আইলাকান্দি এলাকায় একটি ফ্ল্যাট কিনে একাই থাকতেন শিক্ষিকা। তাঁর দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু