Airtel গ্রাহকদের জন্য বড় খবর, ২০০ টাকার রিচার্জে বিনামূল্যে দেখা যাবে YouTube Premium

Share:

নিজস্ব প্রতিনিধি: YouTube-এ ভিডিও দেখতে গিয়ে বারবার বিজ্ঞাপনের মুখে পড়তে হয়? পছন্দের গান শুনতে বা ভিডিয়ো দেখতে গিয়ে বিজ্ঞাপনের বিরক্তি এড়াতে চান? তাহলে Airtel প্রিপেড গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। মাত্র ২০০ টাকার একটি রিচার্জ প্ল্যানের সঙ্গে বিনামূল্যে YouTube Premium সাবস্ক্রিপশনের সুবিধা দিচ্ছে টেলিকম সংস্থাটি। এর পাশাপাশি মিলবে ৩০ জিবি ডেটা এবং একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। তবে এই প্ল্যানের সুবিধা নিতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন।

কী কী সুবিধা মিলবে এই রিচার্জে?

Airtel-এর ২০০ টাকার এই বিশেষ রিচার্জ প্যাকে ২৮ দিনের জন্য YouTube Premium ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা YouTube-এ সাধারণ ভিডিয়ো এবং Shorts বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারবেন। শুধু YouTube Premium নয়, এই প্যাকে রয়েছে ৩০ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। সেই সঙ্গে Amazon Prime Video, JioHotstar, ZEE5 Premium, SonyLIV, Lionsgate Play এবং Sun NXT-এর মতো একাধিক OTT পরিষেবার অ্যাক্সেসও অন্তর্ভুক্ত রয়েছে।

রিচার্জ করলেই কি চালু হবে YouTube Premium?

এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা জরুরি। ২০০ টাকার রিচার্জ করলেই YouTube Premium নিজে থেকে চালু হয়ে যাবে না। সুবিধাটি পেতে গ্রাহকদের Airtel অ্যাপের মাধ্যমে তা দাবি করতে হবে। প্রথমে Airtel-এর নির্দিষ্ট ২০০ টাকার প্যাকটি রিচার্জ করতে হবে। এরপর Airtel অ্যাপ খুলে ‘Rewards & OTTs’ বিভাগে যেতে হবে। সেখানে YouTube Premium-এর সুবিধাটি খুঁজে নিয়ে স্ক্রিনে দেওয়া নির্দেশ অনুসরণ করে সাবস্ক্রিপশন চালু করতে হবে। এই সাবস্ক্রিপশনের মেয়াদ ২৮ দিন। তাই রিচার্জ করার পর যত দ্রুত সম্ভব সুবিধাটি চালু করে নেওয়া ভাল। YouTube Premium-এর অন্যতম বড় আকর্ষণ হল, বিজ্ঞাপন ছাড়া ভিডিয়ো দেখার সুযোগ। এর পাশাপাশি ভিডিয়োর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক এবং YouTube Music Premium ব্যবহারের সুবিধাও পাওয়া যায়। ফলে গান শোনা কিংবা পছন্দের কনটেন্ট উপভোগ করার অভিজ্ঞতা আরও সুবিধাজনক হতে পারে।

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

iPhone Duo-এর বিকল্প খুঁজছেন? রয়েছে এই ৫ ফোল্ডেবল ফোন

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর