বউভাতের দিন রহস্যমৃত্যু যুবকের, উদ্ধার ঝুলন্ত দেহ

মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নদিয়া জেলার ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বউভাতের দিনেই রহস্যমৃত্যু (MYSTERIOUS DEATH) হল  যুবকের। বাড়ি থেকে কিছু দূরে থাকা একটি বাগান থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নদিয়া জেলার ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অসিত ঘোষ। তাঁর বাড়ি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার গাছা গ্রামে। ওই যুবক কাঠের মিলে কাজ করতেন। সূত্রের খবর, গত বৃহস্পতিবার বেথুয়াডহরির এক যুবতীকে বিয়ে করেছিলেন ওই যুবক। শনিবার ছিল তাঁদের বউভাত। জানা গিয়েছে, বউভাতের দিন বিকেল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই যুবক। তারপর খোঁজাখুঁজির সময় দেখা যায় বাড়ির কিছু দূরে থাকা চাষের জমির পাশে একটি বাগান থেকে উদ্ধার হয় দেহ। গলায় প্যাঁচানো ছিল গামছা। খুন না আত্মহত্যা, তা নিয়ে দানা বাঁধছে রহস্য। খুন হলে কেন বা আত্মহত্যা হলেও কেন, খতিয়ে দেখা হচ্ছে তা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পরিবারের দাবি, কোনও পারিবারিক অশান্তি বা দেনা ছিল না। নব বধূর সঙ্গে কোনও বচসার খবরও আসেনি।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর