ব্যাগে লক্ষাধিক টাকা নিয়ে বাড়ি থেকে বেরনোর পর রহস্যমৃত্যু ব্যবসায়ীর

মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ভগবানপুরের কুরালবাড় গ্রামের বাড়ি থেকে হলদিয়ার উদ্দেশে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরনোর পর রহস্যজনকভাবে মৃত্যু হল ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়। বাড়ি থেকে বেরনোর তিন দিন পর বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর মৃতদেহ পাওয়া যায় কাঁথি হাসপাতালের মর্গে। মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, টাকার জন্য খুন হয়েছেন রফিউল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যবসায়ীর দেহ উদ্ধার হলেও টাকার কোনও খোঁজ মেলেনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম, শেখ রফিউল। ৪৫ বছর বয়স তাঁর। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ভগবানপুরের কুরালবাড় গ্রামের বাড়ি থেকে হলদিয়ার উদ্দেশে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী। ওইদিন ব্যাগে করে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে হলদিয়ার একটি বেসরকারি অর্থলগ্নী সংস্থার কিস্তি মেটানোর জন্য বাড়ি থেকে বের হন তিনি। সঙ্গে বাইক নিয়ে ওই ব্যবসায়ী বের হয়েছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করেন তাঁরা। রফিউল ওইদিন মোবাইল বাড়িতে রেখ গিয়েছিলেন। যার ফলে তাঁর সঙ্গে বাড়ির লোকজন যোগাযোগ করতে পারেননি। হলদিয়ার যে অফিসে তাঁর যাওয়ার কথা ছিল সেই অফিসেও খোঁজ নিয়ে জানা যায় তিনি সেখানেও যাননি। নিখোঁজ হওয়ার পর রফিউলের বাইকটি পূর্ব মেদিনীপুরের নরঘাট বাজারের একটি সাইকেল গ্যারেজ থেকে উদ্ধার হয়।

স্বামীর খোঁজ না পাওয়ায় বুধবার রফিউলের স্ত্রী ভগবানপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে বৃহস্পতিবার বিকেলে পুলিশ রফিউলের পরিবারকে কাঁথি হাসপাতালের মর্গে এক অজ্ঞাতপরিচয় দেহ শনাক্ত করার জন্য নিয়ে যায়। সেখানেই রফিউলের মৃতদেহ শনাক্ত করে তাঁর পরিবার। তবে ওই ব্যবসায়ীর টাকার ব্যাগের কোনও হদিশ মেলেনি। এই ঘটনায় কাঁথি হাসপাতালের তরফে জানানো হয়েছে, ১৬ অগস্ট রাতে কাঁথি বাইপাসের ধার থেকে অচৈতন্য অবস্থায় রফিউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখাননেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে