দুর্গাপুরের নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু বেঙ্গালুরুর হোস্টেলে

প্রশ্ন উঠেছে, এই মৃত্যু কী স্বাভাবিক? এই ঘটনা আত্মহত্যা নাকি খুন? সেই প্রশ্নের উত্তর খুঁজছে দিয়ার পরিবার। এলাকায় শোকের ছায়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিনরাজ্যে বাংলার(Bengal) ছাত্রীর রহস্যমৃত্যু। মৃত ছাত্রী নার্সিংয়ের পড়ুয়া(Nursing Student)। এ রাজ্যের পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার দুর্গাপুর(Durgapur) শহরের পাশেই থাকা গোপালপুরের বাসিন্দা দিয়া মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শনিবার রাতে কর্ণাটকের বেঙ্গালুরুর এক হোস্টেলে। সেই রহস্য মৃত্যু(Mysterious Death) ঘিরে সব থেকে বড় প্রশ্ন উঠেছে, এই মৃত্যু কী স্বাভাবিক? এই ঘটনা আত্মহত্যা নাকি খুন? সেই প্রশ্নের উত্তর খুঁজছে দিয়ার পরিবার।

জানা গিয়েছে, দিয়া মণ্ডল বেঙ্গালুরুর একটি নার্সিং কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে থাকতো কলেজেরই হস্টেলে। গতকাল সন্ধ্যা ৬টায় সে মায়ের সঙ্গে শেষবার কথা বলেছিল। পরে এক বন্ধুর সঙ্গেও তাঁর কথা হয়। এর কয়েক ঘণ্টা পর বাড়িতে ফোন আসে দিয়া মারা গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছে না পরিবার। এলাকাবাসী বলছে, দিয়া খুবই ভদ্র। ভালো ছাত্রী ছিল। তবে আর্থিকভাবে সচ্ছল ছিল না পরিবার। সেই কারণে তিনি কোনও মানসিক চাপে ভুগছিলেন, এমনটা হতে পারে বলে পরিবার সূত্রে খবর। তবে আত্মহত্যা না খুন, তা নিয়ে উদ্বিগ্ন পরিবার।

দিয়ার বান্ধবীদের দাবি, দিয়া কারও সঙ্গে প্রেম করত না যে সেখানে ধাক্কা খেয়ে আত্মহত্যা করবে। তবে নিজের পড়াশোনা সে শেষ করতে পারবে কিনা তা নিয়ে চিন্তা ছিল। একই সঙ্গে চিন্তা ছিল চাকরি পাওয়া নিয়েও। দিয়া চাইছিল দুর্গাপুরেরই কোনও হাসপাতালে চাকরি পেতে। কিন্তু সে সব কিছুর আগে তাঁর নিজের জীবনই থেমে গেল। দিয়ার দেহ এখন দুর্গাপুরে ফেরত আসার অপেক্ষায় রয়েছে তাঁর পরিবার।

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী