আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলপাইগুড়িতে ফের হাতির রহস্য মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: একটি দাঁতাল হাতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। রবিবার জলপাইগুড়ি জেলার(Jalpaiguri) বৈকন্ঠপুর বনবিভাগের অন্তর্গত মহারাজ ঘাট এলাকায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির দেহ উদ্ধার হয়। কী ভাবে ওই হাতির মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে লাউ খেতে যান এক ব্যক্তি। তিনিই প্রথম হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মৃত হাতিটির দেহের কাছে ভিড় করেন স্থানীয় মানুষজন। হাতিটিকে উদ্ধারের জন্য এরপর খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। মৃত হাতির দেহের কাছ থেকে রাসায়নিক সার ভর্তি একটি ব্যাগও উদ্ধার হয়েছে। কোনও ভাবে বিষক্রিয়ায় ওই হাতির মৃত্যু  হয়েছে বলে স্থানীয়দের একাংশ আশঙ্কা করছেন। যদিও বন দফতরের তরফে হাতির মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বন দফতরের কর্মীরা হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তারপর হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা।

এর আগেও ওই একই এলাকায় হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় জমিতে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে বন দফতর। এই হাতিটির ক্ষেত্রে কোনও পরিকল্পিত চক্রান্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে বন দফতরের আধিকারিকরা। বৈকন্ঠপুর বনবিভাগের সহকারী বন আধিকারিক মঞ্জুলা তিরকে জানান, “হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ওই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ