দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোনারপুরের শুনানি কেন্দ্রে ‘রহস্যজনক’ ফর্ম, কী বলছে CEO দফতর?

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর : রাজ্যজুড়ে চলছে SIR শুনানি। বিভিন্ন শুনানি কেন্দ্রে হয়রানির শিকার হতে হচ্ছে ভোটারদের। এবার সোনারপুরে এক শুনানিকেন্দ্রে রহস্যময় ফর্ম দেওয়ার অভিযোগ। কিন্তু এটি কিসের ফর্ম, কার নির্দেশেই বা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি। স্থানীয় নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরাও এই বিষয়ে কিছু বলতে চাননি।

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে রহস্যজনক ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্মে লেখা রয়েছে বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র। বংশধর সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এই ফর্ম দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ওই ফর্মে কাটোয়া বিধানসভার নাম ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্কুল শিক্ষা দপ্তরের লোগো রয়েছে। কমিশনের হিয়ারিংয়ের ফর্মে কেন এই ধরনের কিছু থাকবে সেটাই বড় ভাবনার।

এই বিষয়টি নিয়ে সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে কথা বলা হলে, তিনি জানিয়েছেন, এই ধরনের কোনও ফর্ম ফিলআপ করার নির্দেশিকা নেই।কমিশন এই বিষয়ে পদক্ষেপ করবে বলে জানিয়েছে।  জানা গিয়েছে ওই দুই বুথের ভোটারদের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল। প্রায় দেড়শ জনকে ডাকা হয়েছিল হিয়ারিং এর জন্য। অভিযোগের সব পরিবারের সদস্য সংখ্যা ছয় বা তার বেশি তাদের হাতে এই বিশেষ ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজপুর সোনারপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে ২৭ নভেন্বর থেকে শুরু হয়েছে এসআইআর শুনানিষ রাজ্যএর বিভিন্ন প্রান্তে চলছে শুনানি। বহু জায়গা থেকে হয়রানির অভিযোগ আসছে। এবার সোনারপুরে এল নতুন অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

চতুর্থবারের জন্য মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রামের শহিদের মা

ভোটের মুখে হাওড়া স্টেশন থেকে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল RPF

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই সাসপেন্ড হিঙ্গলগঞ্জ থানার ওসি

সাতসকালে ISF নেতার ‘দুয়ারে’ বোমা, চাঞ্চল্য দেগঙ্গায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ