বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহবিচ্ছেদের পর মা ও ভাইদের সঙ্গেই থাকতেন। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন নবদ্বীপের এক মাঝবয়সি মহিলা। আজ বুধবার সকালে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার ঘিরে শোকের ছায়া নেমে আসে পরিবারে। মৃতার নাম গঙ্গারানী দাস। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের মনিপুর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ বছর আগে গুপ্তিপাড়ার এক যুবকের সঙ্গে গঙ্গারানীর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে দীর্ঘদিন বনিবনা না হওয়ায় তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর গঙ্গারানী নিজের বাড়িতে ফিরে আসেন। মা এবং ভাইদের সঙ্গেই থাকতেন তিনি। গঙ্গারানীর মেজ ভাই গোবিন্দ দাসের দাবি, বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের পাশাপাশি স্নায়ুর সমস্যাতেও ভুগছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। বুধবার সকালে পরিবারের বড় ছেলে গোপাল দাস ঘরে গিয়ে গঙ্গারানীকে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে দেহটি নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। মৃতার মেজ ভাই গোবিন্দ দাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর বোন মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনার পর পরিবারে নেমে এসেছে শোকের আবহ।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক