শুয়ে পড়ে আটকেছিলেন অভিযষেকের গাড়ি, তাতেই পেলেন রাস্তা 

অবসরপ্রাপ্ত শিক্ষক নবকুমার গুপ্তের লড়াই বৃথা যায়নি। কথা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার জেরেই পাকা রাস্তা হল তেলুয়া গ্রামের গুপ্ত পাড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচীতে বার হয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই সময় হুগলি জেলার(Hooghly District) আরামবাগ(Aarambag) ব্লকের ভালিয়া দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে সেই কনভয় আটকেছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নবকুমার গুপ্ত(Nabakumar Gupta)। সেই ঘটনায় রীতিমত হৈ চৈ পড়ে গিয়েছিল। অভিষেক সেই বৃদ্ধ মানুষটার কথা শুনে গাড়ি থেকে নেমে এসে তাঁর সঙ্গে কথা বলেন। জানতে পারেন যে গ্রামে ওই বয়স্ক মানুষটি থাকেন, সেই এলাকাটি মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন এবং সেখানে যাতায়াতের জন্য কোনও রাস্তাই নেই। সেই কথা শুনে অভিষেক আশ্বাস দেন যে, খুব শিগগিরই রাস্তার কাজ হবে। এখন জানা যাচ্ছে, বৃদ্ধ সেই মানুষটির লড়াই বৃথা যায়নি। অভিষেকের চাপে হুগলি জেলা পরিষদ সেই গ্রামের সংযোগকারী রাস্তা তৈরি করে দিতে বাধ্য হয়েছে।

জানা গিয়েছে, আরামবাগ ব্লকের বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া গ্রামের গুপ্ত পাড়ার বাসিন্দা নবকুমার গুপ্ত। কিন্তু তিনি কংগ্রেসি। গ্রামের মূল রাস্তা থেকে তারা বিচ্ছিন্ন। যাতায়াতের কোন রাস্তা-ই ছিল না। পুকুর পাড় দিয়ে, অপরের ভিটে বা জায়গা ডিঙিয়ে তাদের যেতে হত মূল রাস্তায়। বিভিন্ন সময়ে গালিগালাজও কপালে জুটেছিল। কিন্তু নিরুপায় হয়েই তাদের এইভাবেই যাতায়াত করতে হয়েছে। কার্যত স্বাধীনতার পর থেকে তাদের পাড়াটি ছিল সমস্ত দিক দিয়েই বঞ্চিত। বাম জমানায় তিনি লালপার্টির নেতাদের বলেছিলেন রাস্তা তৈরি করে দিতে। কিন্তু সেই কথা রাখা তো দূরে কথা, উলটে সিপিএমের নেতারা তাকে বলেছিলেন, কোনও কংগ্রেসির পাড়ায় রাস্তা করে দেওয়া হবে না। প্রতিবাদ করেছিলেন তিনি। কপালে জুটেছিল হুমকি। রাজ্যে পালাবদলের পর তৃণমূল সরকার গঠিত হয়। একটু আশার আলো দেখতে পেয়েছিলেন বৃদ্ধ মাস্টার।

এরপর তিনি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আবেদন জানান। তাদের বাইরে যাওয়ার রাস্তাটি যদি করে দেওয়া যায়। সেখানে আশ্বাস পেলেও কোনও কাজের কাজ হয়নি। ফের আবেদন জানান। কিন্তু কেউ কোনও সহযোগিতা করেননি তাঁকে। এমন কি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য পর্যন্ত তাঁকে নিরাশ করে বলেছিলেন, এই রাস্তা করে দেওয়া হবে না। কেউ-ই পারবে না যদি না আমরা অনুমতি দিই। স্বয়ং মুখ্যমন্ত্রীও করে দিতে পারবেন না। এরপরই নবান্নে চিঠি লেখেন নববাবু। দিদিকে বলো-তে লেখেন। পর্যায়ক্রমে বিডিও, এসডিও, ডিএম, পঞ্চায়েত দফতর, গ্রামোন্নয়ন দফতর সহ একাধিক জায়গায় চিঠি লেখেন। তার উত্তরও পান। কিন্তু রাস্তা হয় না। উল্টে একদিন বিডিও তাঁকে ডেকে পাঠিয়ে বলেন, ‘আপনার তো রাস্তা হয়ে গেছে। খাতায়-কলমে ৯ লক্ষাধিক টাকা খরচ হয়েছে।’ যা শুনে বৃদ্ধ মাস্টারের মাথায় হাত পড়ে। এক ছটাক মাটিও পড়েনি। অথচ সেই টাকা পকেটস্থ হয়ে গিয়েছে নেতাদের। বিডিও-কে তিনি চ্যালেঞ্জ করেন। দেখা যায়, সত্যিই কোনও রাস্তা-ই হয়নি। এরপর আর কেউ খোঁজ নেয়নি। শেষে ছবি বদলালো অভিষেকের হস্তক্ষেপে। হল সিমেন্ট বাঁধানো রাস্তা। আর তাই অভিষেককেও ধন্যবাদ জানাচ্ছেন নববাবু।

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা