সমবায়ে স্বচ্ছতা আনতে জেলাশাসকদের সঙ্গে বৈঠক, জেলায় জেলায় কমিটি করছে নবান্ন

প্রতি জেলায় জেলাশাসকদের নেতৃত্বে গঠন করতে হবে বিশেষ কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমবায়গুলিকে (CO OPERATIVE) আরও স্বচ্ছ ও সক্রিয় করতে আরও উদ্যোগী হল নবান্ন (NABANNA)। সেই জন্যই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠক করেন জেলাশাসকদের সঙ্গে। তাঁর নির্দেশ, সমবায়গুলির জন্য প্রতি জেলায় জেলাশাসকদের নেতৃত্বে গঠন করতে হবে বিশেষ কমিটি।

মুখ্যসচিব বলেন, কোর ব্যাঙ্কিং, লেনদেন বাড়ানো এবং যাবতীয় তথ্য কম্পিউটারে নথিভুক্ত করায় বিশেষ নজর দিতে হবে। সম্প্রতি হওয়া ওই বৈঠকে সমবায়, পঞ্চায়েত দফতরের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের সচিবরা। বলা হয়েছে, গ্রামীণ রাস্তা নির্মানের জন্য বরাদ্দ হতে পারে প্রায় ২ থেকে ৩ হাজার কোটি টাকা। নির্দেশ, স্বচ্ছভাবে উন্নত মানের রাস্তা তৈরির কাজ শেষ করতে হবে এপ্রিলের মধ্যে। বৈঠকে ঠিক হয়েছে, পেনশন, নির্মল বাংলা প্রকল্পে শৌচালয়, স্বনির্ভর গোষ্ঠী এবং গোষ্ঠীর ক্রেডিট লিংকেজের দিকে বিশেষ নজর দিতে হবে। বলা হয়েছে, স্কুল সংলগ্ন অঙ্গনওয়াড়িগুলিকে স্কুলের মধ্যে দ্রুত স্থানান্তরিত করতে হবে।

দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলায় সমবায়গুলি পিছিয়ে আছে বলেও বলা হয়। নির্দেশ, ওই সমস্ত জেলায় বাড়তি নজর দিতে হবে। আর মুখ্যসচিবের গত মঙ্গলবারের এই নির্দেশের পরেই জেলায় জেলায় শুরু হয়েছে তৎপরতা।   

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ