৩ মাসে ‘আবাস যোজনা’র কাজ শেষ করতে নির্দেশ নবান্নের, থাকছে বিশেষ পুরস্কার

সম্প্রতি রাজ্য সরকারের পঞ্চায়েত দফতর আবাস যোজনা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্রুত ও স্বচ্ছ ভাবে আবাস যোজনার (ABAS YOJANA) কাজ শেষ করতে ফের একগুচ্ছ গাইডলাইন বেঁধে দিল নবান্ন (NABANNA)। ইতিমধ্যেই ওই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলায় জেলায়। নির্দেশ, তিন মাসের মধ্যে শেষ করতে হবে ১১ লক্ষ ২৩ হাজারের বেশি বাড়ি তৈরির কাজ।

জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য সরকারের পঞ্চায়েত দফতর আবাস যোজনা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিল। সেখানেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। ওই গাইডলাইনে উল্লেখ রয়েছে, কখন কী ভাবে আবাস মেলার আয়োজন করতে হবে, কী করে প্রতিটি বাড়িকে জিও ট্যাগিং করতে হবে, কী করে ইটভাটা থেকে ইট সংগ্রহ করে শৌচালয় করতে হবে- তা নিয়ে। বিশেষ জোর দিয়ে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করার জন্য।

সেই সঙ্গে থাকছে ‘মুচলেকা’ নিয়ম। মানে, বাড়ি প্রাপককে লিখিত ভাবে একটি বয়ানে সই করতে হবে। সেখানে উল্লেখ থাকবে সরকারি নির্দেশ ও নকশা মতো ৯০ দিনের মধ্যে তৈরি করতে হবে বাড়ি। মানতে হবে সমস্ত নির্দেশিকা।

জানা যাচ্ছে, প্রতি সপ্তাহে সমস্ত কাজ বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এরপরে আবাস বন্ধুরা খতিয়ে দেখবেন কাজের অগ্রগতি- পরিস্থিতি। সেই রিপোর্ট যাবে পঞ্চায়েত দফতরে। সব কাজ ঠিক ভাবে হলে নবান্ন থেকে পুরষ্কার দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেল আধিকারিকদের।

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?