নবান্নের নির্দেশে বিএলআরও’দের ওপর কড়া নজরদারি চালাবে দুর্নীতি দমন শাখা

বেশ কয়েকজন বিএলআরও'দের (BLRO) ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের দুর্নীতি দমন শাখাকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিল নবান্ন (NABANNA)। সূত্রের খবর, বেশ কয়েকজন বিএলআরও’দের (BLRO) ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে নবান্ন। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই কড়া অবস্থান নিয়েছে নবান্ন। জানা গিয়েছে, লাগাতার চলবে এই বিশেষ অভিযান।

জমি মিউটেশন হোক বা খনি, ইটভাটা- বিভিন্ন ক্ষেত্রে কমেছে সরকারের আয়। আরও অভিযোগ, একাধিক সরকারি জমির চরিত্র বদল হচ্ছে। এতে বিএলআরও’দের কোনও ভূমিকা আদৌ আছে কি না, তা খতিয়ে দেখবে রাজ্যের দুর্নীতি দমন শাখা। সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিশেষ ভার্চুয়াল বৈঠক করেছিলেন জেলার আধিকারিকদের নিয়ে। সেখানেই উঠে আসে ভূমি এবং ভূমি রাজস্ব দফতর এবং এই দফতরের অন্তর্ভুক্ত বিএলআরও প্রসঙ্গ। বেশ কিছু জেলার প্রতি উষ্মা প্রকাশ করেন মুখ্যসচিব। তাঁর প্রশ্ন, ইটভাটা সংক্রান্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে ওঠেনি কেন?

এর আগে পুরুলিয়া সফরে গিয়ে বিএলআরও নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তারপর থেকেই বিশেষ নজরদারি চালাচ্ছিল দুর্নীতি দমন শাখা। সম্প্রতি সেই নজরদারিতে আরও বেশি জোর দেওয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব এদিন জেলাগুলিকে সতর্ক করে  বলেন, একাধিক অভিযোগ আসছে। বিএলআরও’দের প্রতি বিশেষ নজর দেওয়া হোক। তিনি আরও বলেন, বিশেষ তৎপর হয়েছে দুর্নীতি দমন শাখা। নেওয়া হয়েছে ‘জিরো টলারেন্স’ নীতি। 

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক