হাওড়া হিংসা দমনে কঠোর নবান্ন, ২ দিনে গ্রেফতার প্রায় ১০০

শনিবার পয়গম্বর বিতর্কের জেরে বিক্ষোভ দেখা গিয়েছে শুধুমাত্র পাঁচলায়। এবাদে হাওড়ায় আর তেমন উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি (BJP) মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যের আঁচে উত্তাল হাওড়া। বৃহস্পতিবার, শুক্রবার বিক্ষোভকারীরা অবরোধ, রেল অবরোধ, অগ্নিসংযোগ, ইট বৃষ্টি, থানা ভাঙচুর- বাদ দেয়নি কিছুই। অবশেষে শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছোঁড়ে কাঁদানে গ্যাসের সেল। শুক্রবার পরিস্থিটি নিয়ন্ত্রণে আসে। তবে উত্তেজনা কমেনি সম্পূর্ণ। জারি রয়েছে ১৪৪ ধারা। উলুবেড়িয়া এলাকায় হিংসার আঁচ যাতে না পৌঁছাতে পারে, তাই এখানে প্রশাসন জারি করেছে ১৪৪ ধারা। হাওড়ায় বন্ধ ইন্টারনেট কানেকশন।

শনিবার পয়গম্বর বিতর্কের জেরে বিক্ষোভ দেখা গিয়েছে শুধু মাত্র পাঁচলায়। একটি ক্লাবের সামনে চালানো হয় ভাঙচুর। বেশ কিছু জায়গায় ঘটেছে অগ্নিসংযোগের ঘটনাও। এবাদে হাওড়ায় আর তেমন উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়নি। নবান্ন (NABANNA) সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, হিংসার ঘটনায় ইতিমধ্যেই প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এগুলোর কোনটাই প্রিভেনটিভ অ্যারেস্ট নয়। ধৃতদের নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ- এই ধরণের অপরাধের কারণে চিহ্নিত করে করে গ্রেফতার করা হয়েছে প্রত্যেককে। অপরাধ করেনি এমন কাউকে পরবর্তীকালে অপরাধ করতে পারে এই সতর্কতা অবলম্বন করে গ্রেফতার করা হয়নি। জানা গিয়েছে, গত ২ দিনে প্রায় ১০০ জনকে গ্রেফতার (ARREST) করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন ট্যুইট করেছেন। হাওড়া পরিস্থিতি সম্পর্কে লিখেছেন, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন  স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’  

হাওড়ার হিংসা বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। এই উত্তেজনার জন্য তিনি সরাসরি দায়ী করেছেন বিজেপি শিবিরকেই। বলেন, ভারত মানে হিন্দু- মুসলমানের মিলনক্ষেত্র। তা নিয়ে এতকাল গর্ব করা হয়েছে। সেই গর্বকে খর্ব করা হচ্ছে। তিনি বলেন, কয়েকজন ‘চ্যাংড়া মানুষ’ হিংসা ছড়াচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, পুলিশকে আক্রমণ করছে, সাধারণ মানুষকে হেনস্তা করছে। তাদের ধরে ধরে জেলে ঢোকানো উচিৎ। অপরাধীদের জেলে ঢোকাক প্রশাসন। পীরজাদার আরও দাবি, এই হিংসা- বিক্ষোভের পেছনে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সমর্থন আছে, তার ফলেই ৩ দিন ধরে এই হিংসাত্মক পরিস্থিতি।

রাজ্য পুলিশের ডিজি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিখেছেন, ‘শান্তি নষ্ট হতে দেবেন না। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। মিথ্যা খবর সম্পর্কে নিকটবর্তী থানায় জানান’। সেই সঙ্গে পোস্ট করেছেন বিশেষ ছবি। হ্যাজট্যাগ দিয়ে লেখা, ‘সত্যের সাথে সুরক্ষার সাথে’, ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর ইউ’। ট্যাগ করেছেন রাজ্য পুলিশের অ্যাকাউন্ট।

যে ছবি তিনি পোস্ট করেছেন সেই ছবিতে দেখা যাচ্ছে একটি সতেজ আপেল, যার তলায় লেখা আছে ‘বাস্তব’। অন্য একটি আপেল শুকনো। যার তলায় লেখা ‘গুজব’।  আর তার নিচেই লেখা, ‘সত্যের সাথে সুরক্ষার সাথে’। অভিনব এই ছবি দিয়েই বুঝিয়ে দিয়েছেন, বাস্তব ঘটনা না প্রচার করে গুজব প্রচার করা হচ্ছে অনেক বেশি। আর তা থেকেই বিরত থাকার বার্তা দেন তিনি। শান্তি রক্ষা করার বার্তা দিয়ে তিনি ক্যাপশন লিখেছেন, মিথ্যা খবর জানতে পারলেই তা স্থানীয় থানায় জানাতে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য