আবাস যোজনা: জেলাগুলিকে ডেডলাইন মনে করিয়ে কড়া নির্দেশ নবান্নের

নবান্নের নির্দেশ, কেউ যেন বঞ্চিত না হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনা (ABAS YOJANA) নিয়ে বিভিন্ন জেলার কাজে ক্ষুব্ধ নবান্ন (NABANNA)। শনিবার কড়া বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে। একই সঙ্গে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। নির্দেশ, কেউ যেন বঞ্চিত না হয়।

ডেডলাইন ৩১ জানুয়ারি। অথচ রাজ্যের বিভিন্ন জেলায় আবাস যোজনার কাজ ১০০ শতাংশ হয়নি। পূরণ হয়নি টার্গেট। অথচ ৩১ জানুয়ারি হতে সময় মাত্র ২ দিন। আর ৩১ জানুয়ারি পেরিয়ে গেলে অথচ কাজ না হলে কেন্দ্রের কাছে ফিরে যাবে রাজ্যের বরাদ্দ টাকা। সেই ডেডলাইন মনে করিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে, গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে ৩১ ডিসেম্বর থেকে সময়সীমা বাড়িয়ে তা করা হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যাবে। উল্লেখ্য, প্রথমে রাজ্যের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করেছিল কেন্দ্র। পরে সেই দাবিকেই মান্যতা দেয় কেন্দ্র। 

৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা যখন ছিল তখন ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার কথা ছিল।  অভিযোগ, কেন্দ্রের হঠকারিতায় বাধ্য হয়ে রাজ্য অনুমোদন দিয়েছিল ১০ লক্ষ ৫০ হাজার বাড়ি তৈরির। বাদ গিয়েছিল একাধিক উপভোক্তার নাম। তার জেরে জায়গায় জায়গায় শুরু হয়েছিল বিক্ষোভ।

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?