নবদ্বীপ শহরের ঐতিহ্যবাহী আগমেশ্বরী মাতার নিরঞ্জন শোভাযাত্রায় নজর কাড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি ,নবদ্বীপ: নির্বিঘ্নে সম্পন্ন হলো নদিয়ার নবদ্বীপ শহরের ঐতিহ্যবাহী আগমেশ্বরী মাতার নিরঞ্জন পর্ব।চিরাচরিত প্রথা ও নিয়ম মেনে বৃহস্পতিবার রাতে  হয় আগমেশ্বরী মাতার(Agameswari Mata) পুজো, বিকেল থেকেই সেখানে নামে ভক্তদের ঢল।চিরাচরিত নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সারারাত পুজোর পর দিন অর্থাৎ শুক্রবার নিরঞ্জন করা হয় আগমেশ্বরী মাতার।

এদিন বেলা আনুমানিক পৌনে দুটো নাগাদ বেহারাদের কাঁধে চেপে নিরঞ্জনের উদ্দেশ্যে বেরোয় আগমেশ্বরী মাতা।মায়ের নিরঞ্জন পর্বে পা মেলান অসংখ্য ভক্ত সহ সাধারণ মানুষ। প্রাচীন মায়াপুর(Mayapur) রামকৃষ্ণ মঠ সংগ্লগ্ন লেকে করা হয় নিরঞ্জন পর্ব। এদিন এই নিরঞ্জন পর্বের শোভাযাত্রায় ছিল নজর কাড়া ভিড়। ছিল ধনুচি নাচ। ঢাকের বাজনা।

এদিকে বৃহস্পতিবার রাত থেকে নৈহাটি বড় মায়ের(Naihati Baro Maa) পুজোতে নামে ভক্তের ঢল। বুধবার রাত থেকে শুরু হয় গঙ্গায় স্নান পর্ব । গঙ্গায় স্নান করে দণ্ডি কাটা শুরু হয়। লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে বড় মায়ের দর্শনে। বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের সাজের পর্ব শেষ হলে খুলে দেওয়া হয় বাঁশের কাঠামো। গভীর রাতে শুরু হয় অমাবশ্যার বিশেষ পূজার্চনা। বড় মায়ের পুজোর প্রাসাদ ভক্তদের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হয় বলে জানান বড় মায়ের পুজো কমিটির সদস্যরা। বড় মায়ের পুজো উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা জোরদার ছিল।লক্ষাধিক ভক্ত এসেছিলেন বড় মায়ের দর্শনে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার