নবদ্বীপের সুনাম ধরে রাখতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি ,নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপের সুনাম বজায় রাখতে হবে। শ্রীচৈতন্যের ভূমি নবদ্বীপ সেখানে যেন আইনশৃঙ্খলার অবনতি না হয়। জেলার পুলিশ সুপার ও নবদ্বীপ থানা(Nabwadip P.S) আইসি’কে ডেকে বলে দিলেন নবদ্বীপ বিধানসভার নব নির্বাচিত বিজেপি বিধায়ক। জয়ের পর প্রথম বিজয় মিছিলে যোগ দেন নবদ্বীপের বিজেপি বিধায়ক(BJP MLA)।রবিবার জয়ের পর প্রথম বিজয় মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক কে নিয়ে পা মেলালেন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। রবিবার নদিয়ার নবদ্বীপ ব্লকের চরব্রহ্মনগর কারগিল পাড়া এলাকায় গিয়ে সকলের সাথে সৌজন্য বিনিময় করেন। বিধায়ককে কাছে পেয়ে বরণ করে নেন সকলে। ফুল ছুঁড়ে বরণ করা হয় বিজয়ী প্রার্থীকে।

হাতে তুলে দেওয়া হয় পদ্মফুল।এরপরই কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলে হাঁটেন বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। এদিন বিজয় মিছিলে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিধায়ক জানান, বিভিন্ন জায়গায় এতদিন যারা তৃণমূল কংগ্রেস করত তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা ধরে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করছে। তাতে নাম পড়ছে বিজেপির। সেইসব লোকেদের সাবধান করে দেন বিধায়ক। তীর্থনগরী নবদ্বীপে কোনরকম হিংসা বরদাস্ত করা হবে না বলেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

তিনি এও জানান, লক্ষ নবদ্বীপবাসীর উন্নয়ন, কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই নজরে থাকবে তাঁর। ইতিমধ্যে নবদ্বীপের বিজয়ী বিজেপি প্রার্থী জেলার পুলিশ সুপার এবং নবদ্বীপ থানার আইসি’কে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে। কোথাও যাতে কোন রকম সমস্যা তৈরি না হয় এলাকায় যেতে আইন-শৃঙ্খলা অবনতি না হয় এবং নবদ্বীপের সুনাম যাতে বজায় থাকে তার জন্য পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে বলেছেন বিজেপি বিধায়ক।

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের