নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে নিখোঁজ ইস্কন ভক্ত,ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: সোমবার দুপুরে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলো এক ইস্কন ভক্ত।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির(Mayapur Jagannath Temple) সংগ্লগ্ন গঙ্গায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও সিভিল ডিফেন্স এর কর্মীরা।ইস্কনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি সবরূপ দাস জানান, ইস্কনের যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা চলছে সাতটা গ্রুপের মাধ্যমে ,সোমবার ইন্টারন্যাশনাল গ্রুপ নবদ্বীপ (Nabwadip)প্রতাপনগর এলাকায় আসে।

সেখান থেকেই চার , পাঁচজন ভক্ত এই গঙ্গায় স্নান করতে আসে বেলা আনুমানিক ২.৩০ নাগাদ। সেখানেই অসাবধানতায় জলে তলিয়ে যায় এক যুবক ভক্ত। জানা যায়,তলিয়ে যাওয়া যুবকের নাম বিজয় জেঠি। তাঁর বাড়ি দেরাদুনে।তলিয়ে যাওয়া ভক্তের বন্ধু কুমার মঙ্গলম জানান, আমরা গত ১৯ শে ফেব্রুয়ারি ইস্কনে এসেছিলাম। সোমবার স্নান করতে এসেছিল।

কিন্তু বিজয় আগেই জলে নেমে যায়, জলের গভীরতা বুঝে উঠতে পারেনি। অসাবধানতায় জলে তলিয়ে যায়। কিন্তু সকলে প্রথমে ভেবেছিলো জলে ডুব দিচ্ছে। কিন্তু পরে বোঝা যায় সে জলে তলিয়ে যায়।ঘটনার প্রায় দু ঘন্টা খোঁজার পরও কোন সন্ধান মেলেনি তলিয়া যাওয়া ইস্কন ভক্তের। মঙ্গলবার সকাল থেকে ফের নিখোঁজ ভক্তের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হবে বলে জানা গিয়েছে।ইসকনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি স্বরূপ দাস জানিয়েছেন মোট সাতজন দেরাদুন থেকে এসেছিলেন তাঁরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছিলেন। সোমবার রাতে তাদের প্রতাপনগরে থাকার কথা ছিল। এর মধ্যে কয়েকজন সোমবার বিকেল তিনটে নাগাদ গঙ্গায় নেমে স্নান করতে গেলে একজন জলে তলিয়ে যান। তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে