নদিয়ায় সবুজ ঝড়,মথুরাপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী

Share:

নিজস্ব প্রতিনিধি ,ভীমপুর: ফের নদিয়ায় সবুজ ঝড়। ভীমপুর থানার অন্তর্গত জলকর মথুরাপুর সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করল । নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত জলকর মথুরাপুর সমবায় সমিতির (Mathurapur Samabay Samiti)নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করল । গত ১৯ এবং ২০ আগস্ট ছিল এই সমবায় সমিতির নির্বাচনে নমিনেশন দেওয়ার তারিখ। সেই নমিনেশন দেওয়ার দিন তৃণমূল কংগ্রেস ৫৮ জন প্রার্থীকে নমিনেশন দেয় ।কিন্তু কোন বিরোধী দলকে নমিনেশন দেওয়ার দিন কোন প্রার্থীকে নমিনেশন দিতে দেখা যায়নি। সেহেতু সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে । 

যেখানে ভীমপুর পঞ্চায়েত দীর্ঘদিন বিজেপির ক্ষমতায় আছে। কিন্তু তারপরেও বিজেপি নেতৃত্ববা একজন প্রার্থী ও তৃণমূলের বিরুদ্ধে নমিনেশন দিতে পারেনি। যে সমস্ত তৃণমূল কংগ্রেস সমবায় সমিতির প্রার্থীরা দাঁড়িয়েছিলেন তাদেরকে সিআই এর উপস্থিতিতে সার্টিফিকেট প্রদান করা হয়।  এই সার্টিফিকেট প্রদান করা দিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব মোর্চার সম্পাদক সুশান্ত মন্ডল । উপস্থিত ছিলেন ভীমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ বিশ্বাস।

উপস্থিত ছিলেন ব্লকের অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা দীনবন্ধু ঘোষ ।উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সাধন মন্ডল সহ আরো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা ।  রবিবার সকাল ১১ টা থেকে জয়ী প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা শুরু হয় এবং ১টা পর্যন্ত চলে ।  এই জয়লাভের ফলে তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। সামনেই ২৬ শে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল যথেষ্ট বাড়বে বলে মনে করা হচ্ছে  । এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট চোখে পড়ার মতো ।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন