তাঁত শিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোয় থিমের ছোঁয়া

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ৫০ তম বর্ষে দেবীর আরাধনায় পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো। থিমের ছোঁয়া লেগেছে বাড়ির পুজোতেও। এবারে পদ্মশ্রী তথা নদিয়ার হস্ত চালিত তাঁত শিল্পের অন্যতম শিল্পী বীরেন কুমার বসাকের(Biren Kumar Basak) বাড়ির পুজোর থিম অন্তরে অন্দরে। বাড়িতেই পুরোনো দিনের রাজবাড়ীর আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। থাকছে জমিদারি সময়কার নাট মন্দির, ঝাড়বাতি এবং পুরনো দিনের বেশ কিছু আসবাবপত্র। পুজোর বিশেষত্ব দুই দুটি মাতৃ মূর্তি দেখা যাবে এই পুজোতে। একটি মূর্তি থিমের সঙ্গে সামঞ্জস্যতা রেখে তৈরি করা হয়েছে।

এই মূর্তিতে আধুনিকতার ছোঁয়া পাওয়া গেছে। অপর আরেকটি মূর্তি পুরোপুরি সাবেকই এবং ডাকের সাজে সজ্জিত। সেই মূর্তিতে তাঁত শিল্পে ব্যবহার করা জরির অংশ পাওয়া যাবে মূর্তির অলংকারে। ইতিমধ্যে এই পুজোকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) পাঠিয়েছেন বিশেষ শুভেচ্ছা বার্তা। আগামী কয়েকটা দিন নদিয়াবাসীকে এক টুকরো পুরনো বনেদিয়ানা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর পদ্মশ্রী বীরেন কুমার বসাকের পরিবার।

আর সেই লক্ষ্যেই তাদের এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী কয়েকদিন জেলার মানুষ এই বনেদি বাড়ির পুজোতে থিমের ছোঁয়া দেখতে ভিড় জমাবেন। কিছুক্ষণের জন্য সেখানে উপস্থিত হয়ে মানুষজন ফিরে যাবেন পুরনো রাজবাড়ির পুজো প্রাঙ্গণে।এই পুজোর থিমে পুরনো রাজবাড়ির বিষয়টি তুলে ধরতে একাধিক পুরনো দুষ্প্রাপ্য আসবাবপত্রকে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয় এই মন্ডপে প্রবেশ করার আগে মূল গেট দিয়ে যখন দর্শনার্থীরা আসবেন সেখানে নহবত গেট বসানো হয়েছে। সানাই শিল্পীরা সেখানে তাদের সুর পরিবেশন করবেন। গোটা মণ্ডপ ঘিরে পুরাতন গানের সুর বাজবে খুব কোমল স্বরে। এই বাড়ির পুজোতে পঞ্চমী তিথিতে পদ্মা পুজোর মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। দশমীর দিন দেবীকে শাপলা ফুল ভোগে দেওয়া হয়।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার