নদিয়ায় উদ্ধার নকল তেল, সাবান, মাজন, ডেটল! তদন্তে পুলিশ

রাজ্যজুড়ে ভেজাল কারবারের রমরমা। কখনও ভোজ্য তেল, জিরে, পোস্ত, দুধের পর এবার গায়ে মাখার সাবান, মাজন ও নকল তেল বাজেয়াপ্ত করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে ভেজাল কারবারের রমরমা। কখনও ভোজ্য তেল, জিরে, পোস্ত, দুধের পর এবার গায়ে মাখার সাবান, মাজন ও নকল তেল বাজেয়াপ্ত করল পুলিশ। নদিয়ার ধুবুলিয়া থেকে লক্ষাধিক টাকার নকল সামগ্রী উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে পুলিশ ও আইবির তরফে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ধুবুলিয়া থেকে বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে নকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যে।

শুধুই নকল দ্রব্য নয়, উদ্ধার হয়েছে নকল সামগ্রী তৈরির যন্ত্রপাতিও। যদিও ওই কারখানায় কাউকে পাওয়া যায়নি। পুলিশের অভিযানের আগেই কারখানা ছেড়ে পালিয়ে যান সকলে। তবে তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া দ্রব্যগুলিকে ফরেন্সিক টেস্টে পাঠানো হয়েছে। কারখানার মালিক ও কর্মচারীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। নকল প্রসাধনী সামগ্রীর মধ্যে রয়েছে তেল, সাবান, ডেটল, মাজন, চা, গোলাপ জলের মতো একাধিক সামগ্রী। বাজার চলতি বিভিন্ন নামী ব্র্যান্ডের স্টিকার সাঁটিয়ে এই নকল দ্রব্য বিক্রি করা হত। যার দাম বাজারের সঙ্গেই সমান। বাইরে থেকে বোঝা মুশকিল দ্রব্যগুলি আসল না নকল।

রাজ্যে আগেই একাধিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রী ভেজালের হদিশ পাওয়া যায়। এবার নামি ব্র্যান্ডের আড়ালে জাল চক্র দেখে চক্ষুচড়ক গাছ পুলিশের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের