Loading live market data...
Loading active stocks...
Connecting...

বড়ো জা ঘাসফুলে ও ছোট জা পদ্ম ফুলে

Share:

নিজস্ব প্রতিনিধি,পলাশিপাড়া:নদিয়ার পলাশিপাড়া এলাকার হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের নতিপোতা গ্রামে দুই প্রার্থীর লড়াই জমে উঠেছে ভোটারদের কাছে।বড় জা দীপালি সর্দার(Dipali Sardar) তৃণমূলের(TMC) প্রার্থী হিসেবে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। তাঁর বিরুদ্ধে ওই পারিবারের ছোট জা ঝর্না সর্দারকে(Jharna Sardar) টিকিট দিয়েছে বিজেপি(BJP) তথা পদ্ম শিবির। সিপিএম ওই বুথে প্রার্থী দিলেও আসল লড়াই একই পরিবারের দুই জায়ের মধ্যে। তবে দুই জা-ই বলছেন, ভোটের ফল যাই হোক না কেন, তার প্রভাব সংসারে পড়বে না।

তার আঁচ পড়তে দেবেন না তাদের ব্যক্তিগত সম্পর্কেও।তেহট্ট-২ ব্লকের হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের নতিপোতা গ্রামের ১২২ নম্বর বুথে এবার ভোটার সংখ্যা ১,৪০১ জন। মহিলা সংরক্ষিত ওই বুথে দুই রাজনৈতিক দলের প্রার্থী একই পরিবারের। সর্দার ঘরের দুই জা তাঁদের সংসার সামলে সকাল ও বিকালে প্রচার নামেছেন। দীপালির স্বামী লক্ষ্মণ সর্দার তৃণমূলের অনেক দিনের কর্মী। তেমনই ঝর্নার স্বামী তাপস সর্দার হল বিজেপি কর্মী। দুই ভাইয়ের দাবি, তাঁরা দুই দলের কর্মী হলেও কোনও দিন রাজনৈতিক কারণে বাড়িতে অশান্তি হয়নি।

দুই ভাই বলছেন, তাঁদের স্ত্রীরা আলাদা দলের হয়ে ভোটে লড়ছেন ঠিকই, কিন্তু তাঁদের সুসম্পর্ক বজায় থাকবে।প্রচারে যাওয়ার আগে সংসারের কাজ ভাগাভাগি করে শেষ করেন তৃণমূল এবং বিজেপি প্রার্থী। দীপালির কথায়, ‘‘অসুস্থ শাশুড়িকে স্নান করানো এবং খাওয়ানোর দায়িত্ব আমার। তবে যে দিন আমার দেরি হয়ে যায় সে দিন আমার জা সামলে দেয়।’’ নিজের আট বছরের মেয়ের খাওয়াদাওয়া, পড়াশোনা— সমস্ত কাজ গুছিয়ে দিয়ে প্রচারে বার হন দীপালি। তিনি বলেন, ‘‘মানুষের সাড়া পাচ্ছি। তাই এই নির্বাচনে আমি জিতবই।’’

অন্য দিকে ঝর্না বলেন, ‘‘আমি বিজেপি সমর্থক। তাই দল যখন প্রার্থী হওয়ার প্রস্তাব দিল, আর না করতে পারিনি। তবে এই জন্য আমাদের দুই জায়ের কোনও রকম মনোমালিন্য হয়নি। আমি মনোনয়ন দিতে যাওয়ার সময়ও বৌদির আশীর্বাদ নিয়েছি। আমার আশা, আমিই জিতব।’’এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসেন।

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি