নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

বার্ণপুর সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বড় সাফল্য! এবার নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে বার্ণপুর সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। যার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। এই ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, দীর্ঘক্ষণ নজরদারির পর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁকে আটক করা হয়েছে।
বিএসএফের কাছে আগেই খবর ছিল বানপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হতে চলেছে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেয় BSF বাহিনী। রাতের অন্ধকারে ওই এলাকায় দীর্ঘক্ষণ ফাঁদ পেতে ছিলেন তাঁরা। এরপরেই সন্দেহজনকভাবে স্থানীয় এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখে তাঁকে ঘিরে ফেলেন জওয়ানরা। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন বিএসএফ আধিকারিকরা। সূত্রের খবর, জেরার মুখে সোনা পাচারের ছকের কথা স্বীকার করেন ওই মহিলা। তবে পাচারের উদ্দেশ্যেই ওই সোনা সীমান্ত এলাকায় আনা হয়েছিল, তা নিশ্চিত তদন্তকারীদের। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে সোনা আনা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, সবটাই এখন খতিয়ে দেখছে বিএসএফ। সীমান্তে চোরাচালান রুখতে বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় ফের সক্রিয় কোনও বড় পাচারচক্রের হদিস মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
 
অন্যদিকে, গত শুক্রবার (২৮ অগস্ট) মানবপাচারের ছক বানচাল করেছে এসএসবি। জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্ত পেরিয়ে নেপালে পাচার করা হচ্ছিল। তার আগেই সশস্ত্র সীমা বল তা বানচাল করে দিয়েছে। পানিটাঙ্কির ওল্ড ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে চার নাবালিকা ও দুই প্রাপ্তবয়স্ক তরুণীকে উদ্ধার করেছে। ঘটনায় দুই ভারতীয় যুবককে আটক করা হয়েছে। ৪১ নম্বর ব্যাটালিয়নের ‘ডি’ কোম্পানির বিআইটি দল তল্লাশি চালানোর সময় এই সন্দেহভাজন পাচারকারী দলকে হাতেনাতে ধরে ফেলে। জানা যায়, ওইদিন সন্ধ্যায় ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিল তাঁরা। তখনই তাঁদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পাকড়াও করে এসএসবি।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…