চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা মিঠু শেখ। ধৃত মিঠু শেখ (Mithu Sk.)দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা ছিলেন। নদিয়ার এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন সোমবার গভীর রাতে গ্রেফতার করে তৃণমূল কংগ্রেস নেতা মিঠু শেখকে।নদিয়ার এই যুবকের অভিযোগ প্রায় ৫০ জনের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা মিঠু শেখ চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেন।

মঙ্গলবার দুপুরে ধৃত তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা মিঠু শেখকে নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে(Krishnanagar Court) তোলা হয় পুলিশের তরফে। সম্প্রতি রাজ্যে পালা বদলের পর সরকারে ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দুর্নীতি মূলক কাজের সাথে যুক্ত থাকা অপরাধীদের গ্রেফতার করছে পুলিশ। বিজেপির দাবি রাজ্যে চলছে আইনের শাসন, কাউকেই রেয়াত করা হবে না। যেই দুর্নীতি করুক না কেন রং না দেখে গ্রেফতার করা হবে তাদের। একের পর এক দুর্নীতির সাথে যুক্ত থাকা তৃণমূলের হেভিওয়েট নেতাদের গ্রেফতার করছে পুলিশ।

এবার তার আঁচ পড়ল কলকাতার পার্শ্ববর্তী জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও। দিন কয়েক আগে ত্রাণ সামগ্রী কাণ্ডে গ্রেফতার হতে হয় নদিয়ার নবদ্বীপ পুরসভার(Nabadwip Municipality) চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে। এবার পুলিশের থাবা নদিয়ার কৃষ্ণনগরে। চাকরি জালিয়াতির অভিযোগে পুলিশের জালে গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা মিঠু শেখ। তাঁকে হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা ছিল তাদের সন্ধান পেতে চাইছে পুলিশ।

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের