গভীর রাতে তন্ত্রমতে হয় পুজো, শান্তিপুরে ‘বোম্বাট’ কালীর মাহাত্ম্য জেনে অবাক হবেন

১৯৪৬ সাল তথা স্বাধিনতার আগের বছরে তৎকালীন শান্তিপুরের বিভিন্ন অঞ্চলের মানুষ একসঙ্গে এই পুজোর সূচনা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শেষ, আসছে আলোর উৎসব, দীপাবলী। পশ্চিমবঙ্গের কোণায় কোণায় লুকিয়ে আছে দেবী কালীর অনেক ইতিহাস। তেমনই হল শান্তিপুরের অন্যতম জাগ্রত বোম্বাট কালী মা। জানা যায়, ১৯৪৬ সাল তথা স্বাধিনতার আগের বছরে তৎকালীন শান্তিপুরের বিভিন্ন অঞ্চলের মানুষ একসঙ্গে এই পুজোর সূচনা করেছিলেন। এটি কোনও নির্দিষ্ট মহল্লা বা ব্যক্তিগত পুজো নয়। সমগ্র শান্তিপুরের মানুষ এই পুজোয় অংশ নেন। নানা ধর্মের মানুষ পুজোর আয়োজন করেন।
আসলে ১৯৪৬ সালে স্বাধীনতার ঠিক আগের বছর শান্তিপুর ও পার্শ্ববর্তী এলাকায় নানা ধরণের অসামাজিক কাজকর্ম ও অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখনই শান্তিপুরের অরাজনৈতিক ব্যক্তিদের উদ্যোগে ‘বোম্বাট মিলিটারী গ্রুপ’ তৈরি হয়। গ্রুপের সদস্যরা শান্তিপুরের অস্থির পরিস্থিতির মোকাবিলা করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনেন এবং তাতে সফলও হন। তখনই থেকেই ‘ডাকাত কালী’ বা ‘বোম্বাট কালী’ পুজোর সূচনা হয় শান্তিপুরে। জানা যায়, এই পুজোর নিয়মনীতি অন্যান্য কালী পুজোর থেকে সম্পূর্ণ আলাদা। এখানে গভীর রাতে তন্ত্রমতে পুজো হয়। প্রতিমার গঠনতন্ত্রও সম্পূর্ণ আলাদা। এই কালীর সঙ্গে থাকা শিব ঠাকুরের গঠনও সম্পূর্ণ আলাদা হয়। পুজোও হয় ভিন্নমতে হয়।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই মায়ের নাচ দেখেছেন কম-বেশি সকলেই। ভক্তরা তাঁকে প্রণাম জানান। প্রতিবছর ‘বোম্বাট কালী’ পুজোর সময়ে আইন মেনে মশাল বের হয়। পুজোর কাজে সহযোগিতা করেন শান্তিপুরের বর্তমান বিধায়ক স্বপন কুমার দাসও। এখনও আসল নরমুণ্ড সামনে রেখে তন্ত্রমতে মায়ের পুজো করা হয়। সেই সময় থেকেই এ ভাবে পুজোর চল রয়েছে। যাতে শান্তিপুরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করা যায়। একসময় মায়ের পাটে ওঠার সময় বলি প্রথার প্রচলন ছিল। কিন্তু পরিবেশের কথা মাথায় রেখে এখন আর বলি হয় না। মায়ের জন্যে বহু অলৌকিক ঘটনারও সাক্ষী থেকেছেন শান্তিপুরবাসীরা। 

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

ছ’হাজার আবেদন, পুরভোটে প্রার্থী বাছাই শুরু পদ্ম শিবিরে

বালাজি দর্শন সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল স্বামী-স্ত্রী-সন্তান

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

নিরামিষের দিনে বানিয়ে ফেলুন সাবেকি ‘চালকুমড়োর ঘণ্ট’

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর