১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রাম এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম রকি মণ্ডল (২৩)। তিনি পলাশীপাড়া থানার ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রকি একটি বেসরকারি ক্রেডিট কার্ড সংস্থায় কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় দেবগ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার তার বাইকে সজোরে ধাক্কা মারে। 

আরও পড়ুন:

ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ এসে তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই অংশের জাতীয় সড়কটি অত্যন্ত ব্যস্ত এবং প্রতিদিনই সেখানে যানবাহনের যাতায়াত থাকে। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। রকি মণ্ডলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবার-পরিজনের পাশাপাশি গ্রামবাসীরাও এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ডাম্পারটি আটক করা হয়েছে এবং চালককেও হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য