বাতিল জিনিস দিয়ে দুর্গা মূর্তি গড়ে সবাইকে চমকে দিয়েছেন মাজদিয়ার গৃহবধূ পাপিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মাজদিয়া: নদিয়ার মাজদিয়ার গৃহবধূ পাপিয়া কর আবারও অনন্য উদ্যোগে শিরোনামে। সমাজসেবার পাশাপাশি সৃজনশীলতাকে হাতিয়ার করেই তিনি গত কয়েক বছর ধরে দুর্গা মূর্তি গড়ে তুলছেন একেবারে ভিন্নভাবে। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে মূর্তি নির্মাণে তার বিশেষ খ্যাতি রয়েছে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। প্রায় পাঁচ হাজার নারকেলের মালাই চাকি ব্যবহার করে তিনি গড়ে তুলেছেন এক মনোমুগ্ধকর দুর্গা মূর্তি(Durga Murti)। প্রায় আট ফুট উচ্চতা ও দশ ফুট প্রস্থ জুড়ে দাঁড়িয়ে থাকা এই মূর্তি ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

পাপিয়া দেবী(Papiya Devi) জানিয়েছেন, কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি এই মূর্তি নির্মাণ করেছেন। তবে তার লক্ষ্য কেবল শিল্পসৃষ্টি নয়, সমাজসেবা। প্রতিবছরের মতো এ বছরও এই মূর্তি বিক্রি করে যে অর্থ আসবে, তা তিনি ব্যয় করবেন দু:স্থ শিশুদের জন্য জামাকাপড় ও পুজোর সামগ্রী কিনতে। তার এই মহৎ উদ্যোগে প্রতিবছর অসংখ্য পরিবার উপকৃত হয়।উল্লেখযোগ্য যে, পাপিয়া করের(Papiya Kar) ব্যতিক্রমী কাজ আগেও দৃষ্টি আকর্ষণ করেছে।

একাধিক সংবাদপত্রের শিরোনামে এসেছেন তিনি। এমনকি কলকাতার এক নামী পুজো সংস্থা তার জীবনশৈলীকে কেন্দ্র করে দুর্গাপূজোর আয়োজন করেছিল, যার নামকরণ হয়েছিল ‘ভাগাড়ের মা’। সমাজসেবার সঙ্গে শিল্পকে মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা পাপিয়া করকে আজ আলাদা পরিচয় দিয়েছে।পাপিয়া দেবী প্রতিমুহূর্তে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করেন। নতুন কিছু তৈরি করে তিনি চমক দিতে চান। এটাই তার একান্ত প্রচেষ্টা।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫