শান্তিপুরে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙা হল প্রাক্তন বিধায়কের মূর্তি

১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শান্তিপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রয়াত অজয় দে। দীর্ঘদিন ছিলেন শান্তিপুর পুরসভার মূল দায়িত্বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ অক্টোবর নদিয়ার শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন। তার আগেই এলাকায় দুস্কৃতি তাণ্ডব। আচমকাই দশমীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ভেঙে দিয়ে গিয়েছে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা পুরসভার প্রাক্তন পুর-প্রশাসক অজয় দের মূর্তি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, দশমীর দিন গভীর রাতে অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী শান্তিপুর পুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে কয়েকমাস আগে প্রতিষ্ঠা করা অজয় দে-এর আবক্ষ মূর্তি ভাঙচুর করে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় এলাকার প্রাক্তন বিধায়কের। তাই তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই মূর্তি গড়া হয়। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা ভেঙে দিয়েছে সেই মূর্তি যাতে রীতমত ক্ষুদ্ধ তৃণমূল কর্মীরা। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মীরা। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। কয়েকদিন বাদেই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে এই ধরনের ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগের তির সেই বিজেপির দিকেই রয়েছে।

যদিও চুপ করে বসে থাকেনি তৃণমূল। প্রাক্তন বিধায়ক অজয় দে’র মূর্তি ভাঙায় শনিবার সংস্কার করে তৃণমূল। ঘটনা প্রসঙ্গে শান্তিপুর শহর তৃণমূলের সভাপতি বৃন্দাবন প্রামাণিক জানিয়েছেন, ”ঘটনার পিছনে বিরোধী দলের সদস্যরা জড়িত। শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তৃণমূল কর্মীদের ভয় পাইয়ে দেওয়ার জন্যই বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে।’ ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শান্তিপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রয়াত অজয় দে। দীর্ঘদিন ছিলেন শান্তিপুর পুরসভার মূল দায়িত্বে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের