তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

একটি ঘরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে নাবালিকার দেহ। পাশের ঘরেই ঝুলছে পিসেমশাইয়ের দেহ। ঘটনাকে ঘিরে শোরগোল নদিয়ার কৃষ্ণগঞ্জে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ঘরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে নাবালিকার দেহ। পাশের ঘরেই ঝুলছে পিসেমশাইয়ের দেহ। ঘটনাকে ঘিরে শোরগোল নদিয়ার কৃষ্ণগঞ্জে। জানা গিয়েছে, মৃত পিসেমশাইয়ের নাম সন্তু সর্দার (৫৪) এবং নাবালিকার নাম সুমনা সর্দার (১১)। পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল সে। ঘটনাটি ঘটেছে, আজ, মঙ্গলবার (৪ অগস্ট) সকালে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া কুঠিরপাড়া এলাকায়। নাবালিকাকে খুন করে পিসেমশাই আত্মঘাতী হয়েছেন কিনা, এখন তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। গত মাসে বাড়ি ফিরেছেন। মেয়ের বিয়ের পর বাড়িতে একাই থাকতেন তিনি। তাঁর স্ত্রীও অনেকদিন আগে মারা গিয়েছেন। বর্তমানে তিনি একা থাকায় ওই নাবালিকাকে নিজের কাছে নিয়ে রেখেছিলেন। প্রতিদিনের মতো গতকাল সোমবারও সুমনা পিসেমশাইয়ের বাড়িতে ছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই সন্তু সর্দারকে নিজের ঘরে ঝুলতে দেখতে পায় পাড়া প্রতিবেশীরা। সন্তুর দেহ যে ঘর থেকে উদ্ধার হয়েছে, তার পাশের ঘর তালাবন্ধ ছিল। এরপর ওই নাবালিকার খোঁজ শুরু হয়। কিন্তু তাঁকে কোথাও খুঁজে না পাওয়া গেলে প্রতিবেশীরা পাশের ঘরের তালা ভাঙে। সেখানেই দেখতে পান, ঘরের মেঝেতে পড়ে রয়েছে ফুটফুটে সুমনার নিথর দেহ।

খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। মৃতদেহ দুটি উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎস তাদেরকে মৃত ঘোষণা করে। এরপর কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ এই মুহূর্তে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবেনা বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সাত সকালেই গ্রামের এমন দুটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া এলাকায়। তবে স্থানীয়দের দাবি, সম্ভবত ভাগ্নিকে খুন করে পিসেমশাই নিজে আত্মঘাতী হয়েছেন। নাবালিকার গলায় দাগ পাওয়া গিয়েছে। তবে কি নাবালিকাকে গলা টিপে খুন করে সন্তু আত্মঘাতী হয়েছেন, সেটাই প্রশ্ন উঠেছে।

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই