চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভোটের আগে বড় সড় রদবদল দেখা গেল নদিয়ার ভোটার তালিকায়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রকাশিত সর্বশেষ বিধানসভা ভিত্তিক তথ্য অনুযায়ী, জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রেই ভোটার সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। নতুন নাম সংযোজন, পুরনো নাম বাদ এবং তথ্য সংশোধনের মাধ্যমে তৈরি হয়েছে এক নতুন নির্বাচনী সমীকরণ।প্রকাশিত পরিসংখ্যান বলছে, নদিয়ার অধিকাংশ কেন্দ্রেই ভোটার সংখ্যা এখন দুই লক্ষের বেশি। করিমপুর, তেহট্ট ও রানাঘাট দক্ষিণে ভোটারের সংখ্যা প্রায় ২.৫ লক্ষের কাছাকাছি পৌঁছেছে। যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে কৃষ্ণনগর দক্ষিণ, নাকাশিপাড়া(Nakashipara) ও চাকদহে(Chakdaha) তুলনামূলক কিছুটা কম হলেও ভোটার সংখ্যা দুই লক্ষের আশপাশেই রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফর্ম-৬ (নতুন ভোটার সংযোজন), ফর্ম-৭ (নাম বাদ) এবং ফর্ম-৮ (তথ্য সংশোধন)–এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে তালিকাটি করা হয়েছে। নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে প্রতিটি আবেদন যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রায় সব কেন্দ্রেই পুরুষ ভোটার সংখ্যা সামান্য বেশি হলেও মহিলা ভোটারের সংখ্যা দ্রুত বাড়ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রেই তৃতীয় লিঙ্গের ভোটারদের অন্তর্ভুক্তি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।কল্যাণী, নবদ্বীপ ও রানাঘাটের মত শহরাঞ্চলে ভোটার ঘনত্ব বেশি এবং বৃদ্ধির হারও উল্লেখযোগ্য। অন্যদিকে চাপড়া, কালীগঞ্জ ও পলাশিপাড়ার মতো গ্রামীণ কেন্দ্রে স্থিতিশীল বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

নতুন এই ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কোথায় নতুন ভোটার যুক্ত হল, কোথায় নাম বাদ পড়ল তা আগামী নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রানাঘাট, কৃষ্ণনগর ও তেহট্ট(Tehatta) মহকুমার একাধিক কেন্দ্র এখন থেকেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তালিকাকে স্বচ্ছ ও নির্ভুল রাখা তাদের প্রধান লক্ষ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে এখনও নাম সংযোজন বা সংশোধনের সুযোগ রয়েছে। সব মিলিয়ে, নদিয়ার নতুন ভোটার তালিকা আসন্ন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। নতুন ভোটারদের অংশগ্রহণ, মহিলাদের বাড়তি উপস্থিতি এবং তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করছে।

Published by:

Share Link:

More Releted News:

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ