ভোটের লাইনে মৃত্যু ভোটারের, ভিলেন তীব্র গরম

ভোট দেওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। আচমকা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের দাবি, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ভোটারের(Voters Death)। নদিয়া(Nadia) জেলার তেহট্টের(Tehatta) ধোড়াদহ-১ গ্রাম পঞ্চায়েতের সিসা গ্রামের হালদারপাড়ার ১৬ নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নবদ্বীপ হালদার (৫৫)। প্রচণ্ড গরমের মধ্যে ভোট দেওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। আচমকা অসুস্থ হয়ে পড়েন। মনে করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ভোট দিতে যান তিনি। ভোটারদের লাইনে দাঁড়িয়ে নবদ্বীপবাবু অসুস্থ হয়ে পড়েন। আচমকাই অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকের দাবি, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে তদন্ত চলবে, জানাল সুপ্রিম কোর্ট

মৃত ভোটারের পরিবার সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপবাবুর ভাইপো বিজেপি প্রার্থী। অভিযোগ, তাই ভোটের আগে থেকে তৃণমূল তাঁদের পরিবারের লোকজনকে হুমকি দেয়। ভোটের দিনে অশান্তিও হয়। রবিবার বাড়ি বাড়ি এসে হুমকি দিয়ে যায় বেশ কয়েকজন। তারপর থেকে দুশ্চিন্তায় ছিলেন নবদ্বীপবাবু। তার জেরে হৃদরোগে আক্রান্ত হতে পারেন বলেও মনে করছেন মৃত ভোটারের দাদা। উল্লেখ্য এদিন রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি বুথে নতুন করে ভোট(Repoll) নেওয়া হচ্ছে। গত ৮ তারিখ এই বুথগুলিতে ঝামেলা ও শান্তির জেরে ভোট বাতিল করা হয়েছিল। এদিন অবশ্য সব বুথেই বেশ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হচ্ছে। তবে এদিন বেশ কিছু বুথে ভোটদান প্রক্রিয়া শুরু হয় অনেক দেরীতে। এদিন বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণের পর্ব।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর