করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

স্ত্রীকে নিয়ে আর বাড়ি ফেরা হল না। মাঝপথেই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে নিয়ে আর বাড়ি ফেরা হল না। মাঝপথেই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে করিমপুরের নদীরাঙ্গা মোড় এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। যার ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩০ মিনিট ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর মণ্ডল (৪১)। তাঁর বাড়ি করিমপুরের রামকৃষ্ণ পল্লী এলাকায়। পুলিশ সূত্রের খবর, নিহত ব্যক্তির স্ত্রী একজন অঙ্গনওয়াড়ি কর্মী। সোমবার স্ত্রীকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীরবাবু। সেই সময়েই নদীরাঙ্গা মোড়ে একটি বাস তাঁদের বাইকে ধাক্কা মারে। একেবারে তাঁদের পিষে দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গীর মণ্ডলের। গুরুতর আহত অবস্থায় সেলিনা বিবিকে উদ্ধার করে তড়িঘড়ি করিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তবে চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে নদীরাঙ্গা মোড়ে রাস্তা অবরোধ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, রাস্তা ভাঙাচোরা। অথচ এই রাস্তা দিয়ে দিনরাত বড় বড় গাড়ি যাতায়াত করছে। কোনও সিগন্যালের বালাই নেই। ফুটপাথে দোকান খুলে বসে রয়েছে। মানুষজনের হাঁটাচলার জায়গা নেই। প্রতিদিনই অনেক দুর্ঘটনা ঘটছে। প্রশাসন এসে অনেকবার ফুটপাথ ওঠাতে বললেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দিনের পর দিন এখানে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমেছে করিমপুরের রামকৃষ্ণ পল্লী এলাকায়। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি