মোটরসাইকেল চুরি চক্রের মূল পান্ডাকে ধরল নাগেরবাজার থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,নাগেরবাজার : দমদম নাগেরবাজার, বাগুইহাটি সহ বিভিন্ন এলাকায় একের পর এক মোটরসাইকেল দিনে দুপুরে চুরি হচ্ছিল। অবশেষে বাইক পাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নাগেরবাজার থানার (Nagerbazar P.S.) পুলিশ। ধৃতের নাম শেখ মুফাসসিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২২ সেপ্টেম্বর দমদম সেন্ট মেরিজ স্কুলের এর সামনে থেকে একটি হোন্ডা মোটরসাইকেল চুরি হয়। ওই মাসের ২৫ তারিখ মোটরসাইকেলের মালিক নাগেরবাজার থানায় মোটরসাইকেল চুরি সংক্রান্ত অভিযোগ জানায়। এরপরে এই ঘটনার তদন্তে নামে নাগেরবাজার থানার পুলিশ। সূত্র মারফত খোজ পেয়ে পুলিশ শেখ মুফাসসিলকে ওই চুরির মোটরসাইকেল সহ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চুরি করার পর মোটরসাইকেলের নম্বর প্লেট বদলে দিত। ওই অভিযুক্ত এরপর সেই মোটরসাইকেল (Motorcycle) বিক্রি করে দিত। কিন্তু শেষ চুরির মোটরসাইকেল বিক্রি করার আগেই ধরা পড়ে যায় সে।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই মোটরসাইকেল চুরির সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের খোঁজ পেতেই আজ ধৃতকে আদালতের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। পুলিশ ধৃতকে নিজের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত আরো বাকিদের খোঁজ পেতে চাইছে পুলিস। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ধৃত ব্যক্তি বিধাননগর কমিশনারেটের কোন থানা এলাকায় মোটরসাইকেল চুরির চক্রের সঙ্গে যুক্ত কিনা।ধৃত মোটর সাইকেল চুরি চক্রের পান্ডার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ । তার যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের